sujit bose
Bengal Liberty: ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি! সম্প্রতি মন্ত্রী সুজিত বসুর অফিসে তল্লাশি অভিযান চালানো হয়। সেখান থেকে কী কী উদ্ধার হল? শনিবার তা এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানাল ইডি।
শুক্রবার রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসসহ আরও ১৩ জায়গায় তল্লাশি অভিযান অফিস চালায় ইডি। সেই অভিযানে সুজিত বসুর ডেরা থেকে নগদ ৪৫ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়। যার উৎস সম্পর্কে এখনও জানানো হয়নি। তেমনটাই পোস্টে জানিয়েছে তদন্তকারী সংস্থা ইডি। একইসঙ্গে গুরুত্বপূর্ণ নথি,সম্পত্তিরনথি, ডিজিটাল ডিভাইস পাওয়া গিয়েছে বলে জানায় ইডি।

সুজিত বসুর বক্তব্য,(sujit bose)
ইডির এই অভিযান নিয়ে মুখ খুলেছেন দলকল মন্ত্রী। তাঁর বক্তব্য, ‘ভোট আসলেই এরকম অভিযান হয়। পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই তাঁর বাড়িতে তল্লাশি চলেছিল। তখন কিছুই পাওয়া যায় নি। আবারও এসছে। ‘
