SIR
Bengal Libery: পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভায় ইআরও নিয়োগ নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। চিঠিতে ইআরও নিয়োগে শুধুমাত্র সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট/ সাব ডিভিশনাল অফিসার বা এসডিও এবং আরডিও বা রেভিনিউ ডিভিশনাল অফিসার পদমর্যাদার আধিকারিককেই আর ও হিসাবে নিযুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। ২৯৪ টি বিধানসভায় শুধু মাত্র নির্দিষ্ট পদমর্যাদা আধিকারিক ছাড়া ইআরও নিয়োগ নয় বলে জানিয়ে দিল কমিশন। চিঠিতে উল্লেখ করে জানানো হল যে কমিশনের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখেই ই আর ও দের নিয়োগ করতে হবে। তারা জানিয়েছেন যে ইতিমধ্যে ৬৮ টি বিধানসভা কেন্দ্রের এসডিএম বা এসডিও দের ই আর ও হিসাবে নিয়োগ করা হয়েছে। অথচ ৭৮ টি বিধানসভা কেন্দ্রে অন্যন্য আধিকারিকদের নিয়োগ করা হয়েছে। যারা কমিশনের গাইডলাইনের পরিপন্থী। তার জন্য রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ কে চিঠি লিখে এই ৭৮ টি বিধানসভা কেন্দ্রগুলিতে শুধুমাত্র এসডিএম বা এসডিও দের নিয়োগ করতে বলা হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল কে লিখা চিঠিতে স্পষ্ট জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, (election commission)
বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর গতকালই এই অভিযোগ নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর এবং জাতীয় নির্বাচন কমিশন কে চিঠি দিয়ে জানিয়েছিলেন। এছাড়া ও চিঠিতে জানানো হয়েছে যে ১৫২ টি বিধানসভা কেন্দ্রে নির্দিষ্ট মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য না রেখেই এসডিএম বা এসডিও রাঙ্কের নিচে থাকার ইআরও করা হয়েছে। যার জন্য রাজ্য সরকারকে জাতীয় নির্বাচন কমিশনের মানদণ্ড মেনে চলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। ফলে মুখ্য নির্বাচনী আধিকারিককে দ্রুত ইআরও নিয়োগ করার জন্য অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। তার জন্য রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে ইআরও নিয়োগ করার যত তাড়াতাড়ি সম্ভব এই সংক্রান্ত রিপোর্ট জমা দিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে একটি নতুন প্রস্তাব দিতে বলা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল কে।
