Ration Scam
Bengal Liberty:
দাপুটে তৃণমূল নেতা উদীপ সিং -এর আবাসন থেকে উদ্ধার হল গরিব দুঃস্থ মানুষদের জন্য বরাদ্দ অসংখ্য কম্বল এবং ত্রাণের ত্রিপল সহ রেশনের চাল -গম। বৃহস্পতিবার গভীর রাতে জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের জামুড়িয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা আসানসোলের জামুড়িয়া বিধানসভার পড়াশিয়া এলাকার থেকে উদ্ধার করে।

তালা খুলতেই চক্ষু চড়কগাছ! Ration Scam
জানা যায় , বিধানসভা নির্বাচনে সরকারের পালা বদলের পর জামুড়িয়ার পড়াশিয়ায় ইসিএলের আবাসন দখল করে থাকা তৃণমূল নেতা তথা পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং আবাসনে তালা বন্ধ করে পরিবার নিয়ে চম্পট দেয়।

কিন্তু গোপন সূত্রে স্থানীয় বিজেপি কর্মকর্তারা খবর পায় যে উদীপ সিং-য়ের দখল করা দুটি আবাসনের একটিতে একাধিক কম্বল ও ত্রিপল মজুদ রয়েছে। তারপরই বিজেপি কর্মকর্তারা কোলিয়ারি কর্তৃপক্ষের সাথে কথা বললে বৃহস্পতিবার সন্ধ্যায় জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ ও আধা সামরিক বাহিনী ও অসংখ্য এলাকাবাসীর উপস্থিতিতে কোলিয়ারি কর্তৃপক্ষ সেই আবাসনের তালা খুলতেই চক্ষু চড়ক গাছ বিজেপি কর্মী ও এলাকার মানুষদের। উদ্ধার হয় শত শত কম্বল, ত্রিপল , কাপড় সহ রেশনের চাল-গম। এমন দৃশ্য সামনে আসতেই স্থানীয় মানুষজনেদের মধ্যে সাময়িক ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা উদীপ সিংয়ের গ্রেপ্তারের দাবি জানায় প্রশাসনের কাছে।
বর্তমানে পুলিশ সেই কম্বল ও ত্রিপল গুলি বাজেয়াপ্ত করেছে বলে জানা যায়।।

