Vidyasagar Setu closed
Bengal Liberty : আগামী রবিবার, ৭ই জুন ১৬ ঘণ্টার জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। সংস্কার কাজের জন্য ওই দিন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সেতুতে সব রকম যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দিয়েছেন।

চলবে ব্রিজের জরুরি মেরামত (Vidyasagar Setu closed)
হুগলি রিভার ব্রিজ কমিশনার্স এই সংস্কারের কাজ করবে। বিদ্যাসাগর সেতুর কেবল এবং বিয়ারিং প্রতিস্থাপনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেতুর সঙ্গে যুক্ত সমস্ত অ্যাপ্রোচ ফ্লাইওভার এবং র্যাম্পও এই সময়ে বন্ধ থাকবে। যানজট এড়াতে কলকাতা পুলিশ একাধিক রাস্তায় গাড়ির গতিমুখ ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কোন গাড়ি কোন পথে যাবে? (Vidyasagar Setu closed)
কলকাতা পুলিশের নির্দেশিকায় কয়েকটি বিকল্প রুট বাতলে দেওয়া হয়েছে,
এজেসি বোস রোড এবং খিদিরপুরের দিক থেকে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এই গাড়িগুলি সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ দিয়ে গঙ্গা পার হতে পারবে।
কেপি রোড হয়ে আসা গাড়িগুলিকে ওয়াই পয়েন্ট থেকে ১১ ফার্লং গেট হয়ে রেড রোডের দিকে পাঠানো হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে আরও কিছু রাস্তায় ট্রাফিক ডাইভারশন করা হতে পারে।

