Saayoni Ghosh
Bengal Liberty, ১১ জুন :
বঙ্গে এখন একটাই গুঞ্জন, কে কার পাশে আছেন, আর কে কখন ‘পাল’ গুটিয়ে অন্যদিকে নৌকা ঘোরাচ্ছেন! মমতার পাশ থেকে প্রায় সব তারকা সাংসদরাই সরে গিয়েছিল (Saayoni Ghosh)। বাকি ছিলেন সায়নী। এবার “পাল তুলে দে, মাঝি হেলা করিস না…”—জনপ্রিয় এই গান গাওয়া যুবনেত্রীও কি নিজের ‘পাল’ অন্য হাওয়া দেখে ঘুরিয়ে নিলেন? মমতার পাশে মমতা সেজে থাকার দিন এবার শেষ সায়নীর কাছে। মা মাটির মানুষ সেজে থাকা সায়নী ধরা দিলেন জিন্স টপে। বিধানসভা নির্বাচনের পর বাংলায় ক্ষমতার হাতবদল হতেই রাজনৈতিক সংকটের মুখে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। বিধায়করা আগেই হাত ছাড়া, ২৮ জন লোকসভা সাংসদের মধ্যে অন্তত ২০ জন সাংসদ ইতিমধ্যেই বিদ্রোহী তালিকায় স্বাক্ষর করেছেন বলে সূত্রের খবর। আর এই বিদ্রোহীদের তালিকায় এবার যাঁর নাম নিয়ে সবচেয়ে বেশি জলঘোলা হচ্ছে, তিনি যাদবপুরের তারকা সাংসদ সায়নী ঘোষ (Saayoni Ghosh0)!

মমতার ‘সৈনিক’ থেকে জিন্স-টপে, সায়নীর এ কেমন রূপান্তর? (Saayoni Ghosh)
এতদিন যাঁর পরিচয় ছিল তৃণমূল নেত্রীর একনিষ্ঠ ‘সৈনিক’ হিসেবে, সেই সায়নীর হঠাৎ এই ভোলবদল। মনে পড়ে সেই দিনগুলোর কথা? যখনই নেত্রীর সাথে মিছিলে বেরোতেন কিংবা ভোটের প্রচারে যেতেন, সায়নীর পরনে থাকত চেনা সাদা শাড়ি, একদম সাদামাটা ‘লুক’, মুখে মেকআপের লেশমাত্র নেই! একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্বন কপি হওয়ার আপ্রাণ চেষ্টা। মা-মাটি-মানুষের কাছাকাছি পৌঁছানোর জন্য ঠিক যেভাবে ‘কাক হয়ে ময়ূর সাজা’র একটা মরিয়া চেষ্টা চলত, তা দেখে চোখ কপালে তুলতেন অনেকে।

মাস্কের আড়ালে মুখ লুকচ্ছেন তারকা সাংসদ? (Saayoni Ghosh)
রাজনীতির হাওয়া বদল হতেই সায়নী ঘোষের পোশাক-পরিচ্ছদেও এসেছে এক বিস্তর ফারাক! সেই সাদামাটা ছাপোষা ভাব উধাও। সাদা শাড়ি ছেড়ে তিনি এখন অবলীলায় চলে এসেছেন জিন্স আর টপে। শুধু তাই নয়, মুখে এঁটেছেন মাস্ক! নেত্রীর পাশ থেকে সরে দাঁড়াচ্ছেন বলেই কি মমতা-সাজার সেই পুরনো শখটা রাতারাতি উবে গেল? নাকি দলবদলের এই খেলায় নিজের আসল রূপ প্রকাশ পেয়ে যাওয়ার ভয়ে এখন মাস্কের আড়ালে মুখ লুকাতে হচ্ছে? ‘কাকের হঠাৎ ময়ূর সাজার ইচ্ছা’ যে এভাবে মাঝপথে এসে মুখ থুবড়ে পড়বে, তা হয়তো খোদ তৃণমূলও ভাবেনি। বিদ্রোহী সাংসদদের খাতায় নাম লেখানোর পর সায়নীর এই নতুন ‘মডার্ন লুক’ এখন কেবল আলোচনার খোরাকই জোগাচ্ছে না, বরং কড়া ব্যঙ্গের মুখেও ফেলছে তাঁর এই আকস্মিক ভোলবদলকে। ক্ষমতায় টিকে থাকার এই খেলায় শেষ পর্যন্ত সায়নীর এই নতুন ‘পাল’ কোন ঘাটে গিয়ে নোঙর ফেলে, এখন সেটাই দেখার!


