Jahangir Khan
Bengal Liberty: এক সময় ডায়মন্ড হারবারে যার নাম শুনলেই অনেকে রাস্তা বদলাতেন, সেই পুষ্পা জাহাঙ্গীর এখন নিজেই রাস্তা ঘুরছেন। হাফ প্যান্ট, কোমরে দড়ি পুষ্পার হাল দেখে অবাক এলাকাবাসী (Jahangir Khan)। ফলতায় জাহাঙ্গীর শাসনের অবসান হয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু তার ‘হাফ প্যান্ট লুক’। রাজনৈতিক মহলে কেউ বলছেন এটা আইন-শৃঙ্খলার প্রদর্শনী, কেউ বলছেন গরমের বাজারে পুলিশের নতুন ড্রেস কোড তোর মস্তানদের জন্য সচেতনতা অভিযান!

ক্ষমতা গেল, পাল্টে গেল পরিচয় (Jahangir Khan)
মাস খানেক আগেও এলাকার অঘোষিত সম্রাট বলে পরিচিত পুষ্পার সাম্রাজ্য এখন যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। রাজনীতির এই চিরন্তন নিয়ম আবারও প্রমাণিত চাকা ঘোরে, আর ঘুরতে ঘুরতে কখন কার দিকে আসে, তা কেউ জানে না (Jahangir Khan)।দিন কয়েক আগে সিপিএমের তরফে তৃণমূলী গুন্ডা তথা দুর্নীতিগ্রস্ত নেতাদের এলাকায় এলাকায় হাফ প্যান্ট পড়িয়ে প্যারেড করানোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। এমনকি সিপিএমের আইনজীবীরা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। এদিকে রাজনৈতিক করিডরে নতুন প্রশ্ন, হাফ প্যান্ট প্যারেড নিয়ে যারা এতদিন সরব ছিলেন, তারা এবার কী বলবেন?


