TMC vs BJP
Bngal Liberty: বাবা বিজেপি নেতা ও বিশ্ব হিন্দু পরিষদের সদস্য,শুভেন্দু অধিকারীর রাজনৈতিক সভার প্রচার করেছিলেন। তাতেই তাঁর সন্তানের ওপর নেমে এল বিপদের খাড়া। ইংরেজবাজারের তৃণমূল কাউন্সিলর কাকলী চৌধুরী বিরুদ্ধে ওই বিজেপির নেতার ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। বর্তমানে এই ঘটনা রাজনৈতিক মহলে চর্চিত বিষয়।

অভিযোগ, (TMC vs BJP)
মালদহ জেলার বিজেপি নেতা কাজল গোস্বামী অভিযোগ, ছেলে রাস্তায় দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে গল্পে মত্ত ছিল। সেইসময় কয়েকজন মিলে ধরে নিয়ে যায় তাঁর ছেলেকে। খবর মিলতেই পুলিশ নিয়ে ছুটে যান তিনি। পৌঁছাতেই দেখেন ছেলে রক্তাত্ব অবস্থায় মাটিতে পড়ে রয়েছে।শরীরের নানা অংশে আঘাতের চিহ্ন। তাঁর আরও অভিযোগ, ”রাজনৈতিক প্রতিশোধ নিতেই তৃণমূল কাউন্সিলার দাঁড়িয়ে থেকে ছেলেকে মারধরের নির্দেশ দিয়েছেন।” ছেলের শারীরিক অবস্থার বিষয়ে চিন্তা প্রকাশ করে তিনি বলেন, আরেকটু দেরিতে গেলে ছেলের মৃত্যু ঘটতে পারত।
জানা গিয়েছে, বিজেপি নেতার আক্রান্ত ছেলের নাম সংবিদ গোস্বামী। প্রথম বর্ষের ইঞ্জিনিয়ারিং ছাত্র। সংবিদের অভিযোগ, তৃণমুল কাউন্সিলার আচমকাই এসে তাঁকে জিজ্ঞাসা করে, ‘তোর বাবার নাম কী?’উত্তর শুনে কাউন্সিলার বলেন, অনেক বড় নেতা হয়েছে তোর বাবা।আমাদের বিরুদ্ধে সংগঠন করছে। ” এই বলেই বিজেপি নেতার ছেলের গালে সজোরে চর কষিয়ে দেন। তারপর কাউন্সিলার দলবলকে বিজেপি নেতার ছেলেকে মারধরের নির্দেশ দেন।
যদিও অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন কাকলী চৌধুরীর স্বামী তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।
