SIR
Bengal Liberty: বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য স্বস্তির খবর! ভিনরাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা গ্রহণ কমিশনের। এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য নিজ রাজ্যে ফিরতে হবে না সংশ্লিষ্ট শ্রমিকদের। অনলাইনেই নাম নথিভুক্ত করা অথবা আবেদনপত্র জমা দেওয়া যাবে। অর্থাৎ বর্তমানে তাঁরা যে রাজ্যে রয়েছেন সেই রাজ্য থেকেই আসন্ন প্রক্রিয়ায় সামিল হতে পারবেন।

নির্বাচন কমিশন সূত্রে খবর (SIR)
এর জন্য রাজ্যগুলোর সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দেব সিইও দফতর। এই পদ্ধতি প্রথমবার চালু করতে চলেছে রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। ইতিমধ্যে বিষয়টা নিয়ে তৎপরতা বেড়ে গিয়েছে মুখ্য আধিকারিকের দপ্তর।

