CJP Protest
Bengal Liberty : যন্তর মন্তরের ধর্না মঞ্চে এবার আন্দোলনের বিস্ফোরণ (CJP Protest)। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর পৌঁছাতেই উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। মুষ্ঠিবদ্ধ ডান হাত শূন্যে তুলে ছাত্র আন্দোলনের জয়ের বার্তা দেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে। তাঁর দাবি, লাগাতার গণআন্দোলনের চাপেই শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছে কেন্দ্র (CJP Protest)। মাইক্রোফোন হাতে তিনি স্লোগান তোলেন, ‘লং লিভ স্টুডেন্টস পাওয়ার।’ এরপর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ প্রসঙ্গে অভিজিৎ দীপকে বলেন, “ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এই পদত্যাগই প্রমাণ করে, আপনারা যদি ভয় না পান, যদি এই সরকারের সামনে মাথা নত না করেন, তাহলে আমরা যে কারও পদত্যাগ আদায় করে নিতে পারি।” এরপর সমর্থকদের উদ্দেশ্যে তাঁর বার্তা, “ঝুঁকতি হ্যায় দুনিয়া, ঝুঁকানেওলা চাহিয়ে।”

ধর্মেন্দ্রর ইস্তফায় উল্লাস (CJP Protest)
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে, এটাই ছিল ককরোচ জনতা পার্টির প্রথম এবং প্রধান দাবি। বিজেপি আমলে কেন্দ্রীয় মন্ত্রীদের পদত্যাগের নজির খুব একটা নেই বলেই মনে করছিলেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। ফলে ধর্মেন্দ্র প্রধানও শেষ পর্যন্ত পদে বহাল থাকবেন বলেই ধারণা ছিল। কিন্তু শনিবার দুপুরে আচমকাই নিট প্রশ্নফাঁস কাণ্ডের দায় স্বীকার করে ইস্তফার ঘোষণা করেন তিনি।যন্তর মন্তরের ধর্না মঞ্চে তখন উৎসবের আবহ। ধর্মেন্দ্রর পদত্যাগের খবর পৌঁছাতেই উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। অভিজিৎ দীপকে স্লোগান দেন, ‘লং লিভ স্টুডেন্টস পাওয়ার।’ এরপরই তিনি বলেন, “অনেকেই বলেছিলেন, এই সরকারে নাকি পদত্যাগ হয় না। ওরা নিজেদের বাদশা ভেবে ফেলেছিল। কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি।” ব্যঙ্গের সুরে তিনি আরও বলেন, “মাথায় রাখবেন, ককরোচ একবার ঢুকলে আর বেরোয় না। ঝুঁকতি হ্যায় দুনিয়া, ঝুঁকানেওলা চাহিয়ে।”

আন্দোলন থামছে না, বাকি দুই দাবিতেও অনড় ককরোচরা (CJP Protest)
প্রথম দাবি পূরণ হলেও আপাতত আন্দোলন প্রত্যাহারের কোনও ইঙ্গিত দেননি অভিজিৎ দীপকে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাকি ২টি দাবিও কেন্দ্রকে মানতে হবে। ধর্না মঞ্চে তখন নিট প্রশ্নফাঁসের পর আত্মঘাতী পড়ুয়াদের ছবি তুলে ধরা হয়। একে একে তাঁদের নাম উচ্চারণ করে অভিজিৎ বলেন, আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি।

উল্লেখ্য, শনিবার নিট প্রশ্নফাঁসের যাবতীয় দায় মাথায় নিয়ে পদত্যাগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এক্স হ্যান্ডলে দেওয়া বার্তায় তিনি জানান, দেশের যুবসমাজের ভবিষ্যৎ রক্ষা করাই তাঁর একমাত্র লক্ষ্য এবং গত কয়েক দিনের ঘটনাপ্রবাহে তিনি গভীরভাবে মর্মাহত। এ দিন বিকেল তিনটেয় সিজেপির সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠক হওয়ার কথা ছিল। তার আগেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
আরও পড়ুন :
Dharmendra Pradhan: ছাত্র আন্দোলনের কাছে হার মানলেন অবশেষে! ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

