Dharmendra Resign
Bengal Liberty
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সিজেপির সঙ্গে বৈঠকের আগেই ইস্তফা দিলেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন, ‘ গত দিনের ঘটনার আমার মন ভারাক্রান্ত। যুব শক্তিই দেশের আসল শক্তি। ‘ ছাত্র আন্দোলনের প্রবল চাপে পরে অবশেষে নত স্বীকার করলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী। সিজেপির তিন দাবিই মেনে নিল কেন্দ্র। মূলত শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় ছিল ককরোচ জনতা পার্টি।

এক্স হ্যান্ডেলে জানালেন সে কথা
দেশ জুড়ে জোরাল প্রতিবাদ চলছিল নিট পরীক্ষার প্রশ্নফাঁসকে কেন্দ্র করে। মূলত তিন দফা দাবি নিয়ে সিজেপি আন্দোলনে নেমেছিল। প্রথম দুটি দাবি স্বীকার করা হলেও পদত্যাগের দাবিতে অনড় ছিলেন শিক্ষামন্ত্রী। সোনাম ওয়াংচুকের অনশন ভঙ্গ হলেও শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবিতে সরব ছিল সিজেপি। আজ, ককরোচ জনতা পার্টির সঙ্গে বৈঠকের আগেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ইস্তফার কথা জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। নরেন্দ্র মোদির আমলে প্রথমবার কোন কেন্দ্রীয় মন্ত্রী ইস্তফা দিলেন।
দেশ জুড়ে ছাত্র আন্দোলন রীতিমত ভয়াবহ আকার ধারণ করেছিল। সমাজ মাধ্যমে নিজের পোস্টে ধর্মেন্দ্র জানিয়েছেন, ” আমি কখনই দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নেইনি। প্রধানমন্ত্রীর কাছে ইস্তফা পত্র পাঠিয়েছি। দেশকে এক করতে আমার এই ইস্তফা ‘
.
— Dharmendra Pradhan (@dpradhanbjp) July 25, 2026

