wb election 2026
Bengal liberty desk, 24 এপ্রিল :
গতকালের ভোটের চূড়ান্ত হিসেব আসতেই চোখ কপালে রাজনৈতিক মহলের wb election 2026। ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বাংলায় ভোট পড়ল ৯২.৩৫ শতাংশ! হ্যাঁ, ঠিকই দেখছেন— স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে আর কোনো নির্বাচনে এত বিপুল সংখ্যক মানুষ বুথমুখী হননি। কোচবিহার থেকে মুর্শিদাবাদ, সর্বত্রই ইভিএম যেন উপচে পড়েছে। নির্বাচন কমিশনও ভোটারদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে রীতিমতো অবাক এবং খুশি।

একনজরে রেকর্ড ভোটের হার wb election 2026
কমিশন জানিয়েছে, কালিম্পং থেকে মেদিনীপুর—সব মিলিয়ে ১৬টি জেলার ১৫২টি আসনেই হয়েছে ‘ঐতিহাসিক’ ভোট।কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর- এ সবথেকে বেশি ভোট, ভোটের হার ৯৫ শতাংশেরও বেশি। মুর্শিদাবাদ ও বীরভূম -এ ভোটের হার ৯৩ থেকে ৯৪ শতাংশের ঘরে। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছিল প্রায় ৯০%, কিন্তু বেলাশেষে সেটা দাঁড়ায় ৯২ শতাংশের উপরে।এমনকি ভগবানগোলা ও রঘুনাথগঞ্জের মতো কিছু আসনে তো ভোট পড়েছে প্রায় ৯৭ শতাংশ!

কেন এই বিপুল ভোটদান?
হঠাৎ করে এত মানুষ ভোট দিতে কেন ঝাঁপিয়ে পড়লেন? বিশেষজ্ঞরা ৩টি প্রধান কারণ বলছেন:
১. এসআইআর (SIR) বা ভোটার তালিকা সংশোধন:
এবার ভোটার তালিকা একদম পরিষ্কার করা হয়েছে। ভুয়ো বা মৃত ভোটারদের নাম বাদ গেছে। তাই স্বচ্ছ তালিকায় নিজের নাম দেখে মানুষ আশ্বস্ত হয়ে ভোট দিতে গেছেন।
২. নাম কাটার ভয়: মানুষের মনে একটা আতঙ্ক কাজ করছিল যে, যদি এবার ভোট না দেওয়া হয়, তবে পরে হয়তো ভোটার তালিকা থেকে নাম কেটে যাবে বা নাগরিকত্ব নিয়ে সমস্যা হবে। তাই পরিযায়ী শ্রমিকরাও ঘর ছেড়ে দূর-দূরান্ত থেকে নিজের এলাকায় ফিরে এসেছেন ভোট দিতে।
৩. প্রমাণ রাখার তাগিদ: অনেকেই এবার ভোটার স্লিপের ফটোকপি করে রেখেছেন। তাঁরা নিশ্চিত করতে চেয়েছেন যে ভোটার তালিকায় নাম থাকা মানেই তাঁরা রাজ্যের বৈধ নাগরিক এবং সেই অধিকার তাঁরা প্রয়োগ করেছেন।
পুরনো সব রেকর্ড ফিকে:
২০১১ সালে যখন বাংলায় ক্ষমতা বদল হয়েছিল, তখনও ভোট পড়েছিল ৮৪ শতাংশ। ২০২১ সালেও সেই হার ছিল ৮২ শতাংশের আশেপাশে। কিন্তু ২০২৬-এর প্রথম দফায় সেই সব পুরনো রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেল। বিশেষজ্ঞদের মতে, এটা যেমন শাসকের বিরুদ্ধে ক্ষোভের ইঙ্গিত হতে পারে, তেমনই হতে পারে গণতন্ত্রের প্রতি মানুষের গভীর আস্থা।
সব মিলিয়ে প্রথম দফার এই ‘ভোটের সুনামি’ বুঝিয়ে দিল, বাংলার মানুষ এবার চুপ করে বসে নেই। এখন দেখার, এই বিপুল সংখ্যক মানুষের রায় শেষ পর্যন্ত কার দিকে যায়।
