Bengal Liberty, ১৭ জুন :
ফলতার তৃণমূল নেতা তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত জাহাঙ্গির খান ওরফে পুষ্পাকে গ্রেফতার করার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল পুষ্পা বাহিনী (Jahangir Khan)। মঙ্গলবার পুলিশ তাঁকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরায়। পরমুহূর্তে এই ঘটনার প্রতিবাদে জাহাঙ্গিরের স্ত্রীর নেতৃত্বে মাঠে নামে পুষ্পা বাহিনী। তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যেই ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় দায়ের হওয়া এফআইআরে জাহাঙ্গীর খানের স্ত্রীর নামও রয়েছে (Jahangir Khan)।

গ্রেফতার জাহাঙ্গির (Jahangir Khan)
অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গির খানের বিরুদ্ধে রয়েছে পাহাড় প্রমাণ অভিযোগ। স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে লুটপাট ও মারধরের মতো ঘটনায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। পাশাপাশি আবাস যোজনা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থ তছরুপের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে উত্তরবঙ্গের ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF) তাঁকে গ্রেফতার করে। বর্তমানে আদালতের নির্দেশে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। তারই মধ্যে মঙ্গলবার পুলিশি নিরাপত্তার মধ্যে তাঁকে হাঁটতে দেখা যায়। যেখানে পুষ্পাকে হাতজোড় করে মাথা নিচু করে ক্ষমা চায়তে দেখা যায়। এমনকি তাঁকে কান ধরে ক্ষমা চাইতে এবং ওঠবস করতেও দেখা যায়।

পুষ্পা বাহিনীর বিক্ষোভ (Jahangir Khan)
মঙ্গলবার এই পুষ্পা ওরফে জাহাঙ্গীর খানকে ছড়িয়ে নিয়ে যেতে তাঁর স্ত্রীর নেতৃত্বে একটি বিশাল বাহিনী থানার উদ্দেশ্যে হানা দেয়। পরিস্থিতি নাগালের বাইরে গেলে নামানো হয় বিশাল কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, বিক্ষোভকারীদের একটি অংশ মিছিল করে এগিয়ে এসে জাহাঙ্গীরকে মুক্ত করার চেষ্টা করেন। পরিস্থিতি সামলাতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে কেউ দৌড়ে পালাতে থাকেন, কেউ আশপাশের গাছপালার আড়ালে আশ্রয় নেন। আর অনেকে সরাসরি পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে পালানোর চেষ্টা করেন। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি দায়ের হওয়া এফআইআরে জাহাঙ্গির খানের স্ত্রীর নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘটনায় আরও গ্রেফতারি হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।
আরও খবর



