West Bengal Budget 2026
Bengal Liberty :
রাজ্যের কর্মসংস্থান পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত (West Bengal Budget)। রাজ্যে ১ লক্ষ শূন্যপদে নিয়োগের ঘোষণা করা হয়েছে। পাশাপশি নারীদের অংশগ্রহণ বাড়াতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। সরকারের ঘোষণা অনুযায়ী, এই নিয়োগ প্রক্রিয়ায় মোট পদের ৩৩ শতাংশ মহিলাদের জন্য বরাদ্দ থাকবে। ফলে চাকরিক্ষেত্রে মহিলাদের প্রতিনিধিত্ব বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, ২০ হাজার নিয়োগ হবে পুলিশ বিভাগে এবং ৫০ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী পদে।

মহিলাদের জন্য সংরক্ষণে বিশেষ জোর West Bengal Budget
সরকারি পরিকল্পনা অনুযায়ী, ২০ হাজার নিয়োগ হবে পুলিশ বিভাগে। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও বড়সড় নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ৫০ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। তবে গোটা ঘোষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ। প্রশাসন ও সরকারি পরিষেবায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এছাড়াও, সরকারি চাকরির ১০ শতাংশ পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। একইসঙ্গে চাকরিপ্রার্থীদের স্বস্তি দিয়ে সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ইতিমধ্যেই ৫ বছরের ছাড় দেওয়া হয়েছে। এই সুবিধা আগামী আরও দু’বছর চালু থাকবে বলেও জানানো হয়েছে। ফলে বহু চাকরিপ্রার্থী নতুন করে সুযোগ পাওয়ার আশা করছেন।


