Kolkata High Court
Kolkata High Court

Kolkata High Court: ডিম ছোড়ার ঘটনা রুখতে রাজ্যকে গাইডলাইন তৈরির নির্দেশ কলকাতা হাইকোর্ট

Bengal Liberty: 

রাজ্যে প্রকাশ্যে ডিম ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়-এর ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে এ ধরনের ঘটনার মোকাবিলায় একটি নির্দিষ্ট গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছে।

আদালত রাজ্য সরকারকে হলফনামা দিয়ে অতীতে ঘটে যাওয়া ডিম ছোড়ার সমস্ত ঘটনার বিবরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

Kolkata High Court
Kolkata High Court

রাজ্যকে গাইডলাইন তৈরির নির্দেশ

শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেন, রাজ্যে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। তাঁর প্রশ্ন, “এক বা দু’জনকে গ্রেফতার করলেই কি সমস্যার সমাধান হবে?” অন্যদিকে বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায় বলেন, “সবার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।”

রাজ্যের পক্ষে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে জানান, “কেউ যাতে নিজের হাতে আইন তুলে না নেন, সে কথা আমরা বলেছি। তবে অভিযোগ না পেলে কীভাবে পদক্ষেপ নেব?”

এর জবাবে মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “পুলিশই এসব করছে। পুলিশ যদি মব লিঞ্চিং করে, তাহলে সাধারণ মানুষ কী করবে? আজই অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হোক। বিমানবন্দরের মতো সংবেদনশীল জায়গাতেও এই ধরনের হামলা হচ্ছে। একজন মন্ত্রী ডিম ছুড়তে বলছেন। সরকার এ বিষয়ে কী পদক্ষেপ নিয়েছে?”

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury