Weather Alert
Bengal Liberty : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব এবার স্পষ্ট বাংলার আবহাওয়ায় (Weather Alert)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় শুরু হবে ঝড়-বৃষ্টি। কোথাও ভারী, কোথাও আবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় সারাদিন আকাশ মূলত মেঘলা থাকবে। মাঝেমধ্যেই বৃষ্টি হতে পারে এবং বজ্রবিদ্যুতের আশঙ্কাও রয়েছে। ফলে অপ্রয়োজনে খোলা জায়গায় না থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড় ও ডুয়ার্সের বিভিন্ন এলাকায় দিনের বিভিন্ন সময়ে মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি হতে পারে। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া পাহাড়ি এলাকায় অযথা যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে।



