21 july
21 july

Ritabrata Banerjee: বারুইপুর কাণ্ডে মুখ্যমন্ত্রীর সময় চাইছে ঋতব্রত শিবির

Bengal Liberty:

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল পরিষদীয় দলের সদস্যরা (Ritabrata Banerjee)। মঙ্গলবার এই কথা জানিয়েছেন তৃণমূল পরিষদীয় দলের মুখ্যসচেতক আখতারুজ্জামান। তিনি বলেন, “বারুইপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা মুখ্যমন্ত্রীর কাছে সময় চাইব। মুখ্যমন্ত্রী জিরো টলারেন্স নীতির কথা বলেছেন, সেই কথা যেন শুধু মুখের কথাই না থেকে যায়। সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করাতেই আমরা তাঁর সঙ্গে দেখা করতে চাই।”

Ritabrata Banerjee
Ritabrata Banerjee

জানা গিয়েছে, বুধবার বৈঠক করে মুখ্যমন্ত্রীর উদ্দেশে একটি চিঠি পাঠানো হবে ঋতব্রতর শিবিরের পক্ষ থেকে । সেই চিঠির মাধ্যমেই সাক্ষাতের জন্য আনুষ্ঠানিকভাবে সময় চাওয়া হবে। বারুইপুরের ঘটনার তদন্ত, প্রশাসনের ভূমিকা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury