Sonam Wangchuk
Bengal Liberty : থ্রি ইডিয়টস এর সেই ডায়লগটা মনে আছে? র্যাঞ্চোর সাফল্য আর মেধা দেখে হিংসায় ফেটে পড়া চতুর বলেছিল, “তু মেরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতা হ্যায়? দশ সাল বাদ মিলেঙ্গে, উসি দিন দেখঙ্গে কৌন কিস মুকাম পর হ্যায়!” ঠিক সতেরো বছর পর, রিল লাইফের সেই প্রতিজ্ঞা মোড় নিল রিয়েল লাইফে (Sonam Hunger Strike)। জীবনের এক চরম সংকটের মুহূর্তে। বাস্তবের ‘র্যাঞ্চো’, অর্থাৎ সোনম ওয়াংচুক শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার আর একাধিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশনে বসে মৃত্যুর মুখোমুখি। তার ওজন কমেছে প্রায় ৮ কেজি, রক্তে শর্করার মাত্রা নেমে গেছে বিপজ্জনক স্তরে। ঠিক তখন সিনেমার হিংসুটে চতুর চুপ করে বসে থাকতে পারলেন না। সোনম ওয়াংচুকের পাশে এসে দাঁড়ান অভিনেতা ওমি বৈদ্য। তাঁর দর্শকদের প্রতি কাতর আর্তি, “আমি চাই না ফুনসুখ ওয়াংড়ু মারা যাক।” এখানেই সিনেমা আর বাস্তব মিলে মিশে একাকার। আবারও একবার জিতে গেল ‘র্যাঞ্চো’ (Sonam Hunger Strike)।

অনশনে সোনম, উদ্বেগে ওমি বৈদ্য (Sonam Hunger Strike)
নিট-সহ একাধিক পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে ধরনায় বসেছে ককরোচ জনতা পার্টি। তাদের দাবি, শিক্ষামন্ত্রীর ইস্তফা এবং দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার। এই আন্দোলনের অংশ হিসেবেই অনির্দিষ্টকালের অনশনে বসেছেন সমাজকর্মী ও গবেষক সোনম ওয়াংচুক। দীর্ঘ অনশনের জেরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা ওমি বৈদ্য।

আবেগঘন বার্তা ওমির (Sonam Hunger Strike)
সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করতে যন্তর মন্তরে পৌঁছান ওমি বৈদ্য। পরে ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি। সেখানে সোনমের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের কথাও তুলে ধরেন। পাশাপাশি তাঁর স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।ভিডিওতে ওমি বলেন, “আমি চাই না ফুনসুখ ওয়াংড়ু মারা যাক।” উল্লেখ্য, বাস্তবের সোনম ওয়াংচুকের জীবন থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল ‘থ্রি ইডিয়টস’-এর ফুনসুখ ওয়াংড়ু চরিত্র। অভিনেতা সোনমের কাজের প্রশংসা করার পাশাপাশি তাঁর বিনয়ী স্বভাবের কথাও উল্লেখ করেন।

উষ্মা প্রকাশ অভিনেতার (Sonam Hunger Strike)
ককরোচ জনতা পার্টির দাবি, অনশন শুরু হওয়ার পর সোনম ওয়াংচুকের ওজন প্রায় আট কেজি কমেছে। রক্তে শর্করার মাত্রাও অনেকটাই নেমে গিয়েছে। দ্রুত অবনতি হচ্ছে তাঁর শারীরিক অবস্থার। তবুও নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন তিনি। এই প্রসঙ্গে ওমি বলেন, “আমি আপনাদের অনুরোধ করব ওঁর সম্পর্কে জানুন এবং তিনি কী করছেন সেটা ভালো করে দেখুন। বহুদিন ধরে অনশন করছেন। রক্তে শর্করার মাত্রাও অনেকটাই নেমে গিয়েছে। এই বিষয়ে কতটা আলোকপাত করা হচ্ছে জানি না তবে অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ।”
ভিডিও বার্তায় সোনমের আন্দোলনের কারণও ব্যাখ্যা করেন ওমি বৈদ্য। তিনি জানান, শিক্ষা ব্যবস্থা, লাদাখের স্বায়ত্তশাসন এবং পরিবেশ সংরক্ষণ নিয়ে সোনমের গুরুতর উদ্বেগ রয়েছে। শেষে সোনমের পাশে দাঁড়িয়ে ওমি বলেন, “ভারতের শিক্ষা ব্যবস্থা নিয়ে তাঁর কিছু গুরুতর উদ্বেগ রয়েছে। লাদাখের স্বায়ত্তশাসন এবং পরিবেশ সংরক্ষণ নিয়েও অসন্তুষ্ট। আপনি ওঁর সঙ্গে সহমত না হলেও আমি চাই না উনি মারা যাক। ওঁর মতো একজন অনুপ্রেরণাদায়ক মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকুক সেটাই কাম্য।”
আরও পড়ুন :
Sonam Wangchuk : ১৬ দিনের আন্দোলন, তবুও অনশনে সোনম ওয়াংচুক! কতদিন চলবে এই লড়াই?

