Hyderabad School
Bengal Liberty :
হায়দরাবাদের সাইদাবাদ এলাকার একটি বেসরকারি স্কুলে হিন্দু ছাত্রকে কলমা পড়ানোকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে (Hyderabad School)। অভিযোগ অনুযায়ী, দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে কালমা ও সূরা ফাতিহা পাঠ করতে বলা হয়েছিল। ওল্ড সিটির সাইদাবাদের স্কুল পড়ুয়ার অভিভাবকদের দাবি, স্কুল কর্তৃপক্ষ তাদের সন্তানকে কালমা ও সূরা ফাতিহা আবৃত্তি করার নির্দেশ দেয়। বিষয়টি জানতে পেরে তাঁরা স্কুলে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় বিদ্যালয় চত্বরে।

শিশুমনে ধর্মের প্রভাব বিস্তারের অভিযোগ Hyderabad School
সূত্রের খবর, বিদ্যালয় থেকে প্রতিদিন ছাত্রদের কালমা ও সূরা ফাতিহা পাঠ করার নির্দেশ দেওয়া হত ছাত্রীছাত্রীদের। স্কুলের প্রিন্সিপালের মতে, কালমা ও ফাতিহা পাঠ বাধ্যতামূলক।

ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় অভিভাবকদের মধ্যে। স্কুল প্রিন্সিপালের সঙ্গে রীতিমত বির্তকের সৃষ্টি হয়। অভিভাবকের দাবি, কোনও নির্দিষ্ট ধর্মীয় প্রার্থনা বা আচার একটি ভিন্ন ধর্মাবলম্বী ছাত্রের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়। বিদ্যালয় পড়াশুনার জায়গা। ধর্মের ভেদাভেদ সৃষ্টি করে শিশুমনে চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে এই অভিযোগের বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোন প্রতিক্রিয়া জানায়নি।

