Suvendu Adhikari
Bengal Liberty
শিলিগুড়ির উত্তরকন্যায় কেন্দ্রীয়(Suvendu Adhikari) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্ত নিরাপত্তা নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তাঁরা বিএসএফের জুম্মাগছ বর্ডার আউটপোস্টও (BOP) পরিদর্শন করেন।

পাচার রুখতে সব দপ্তরকে ‘ফ্রি হ্যান্ড’(Suvendu Adhikari)
বৈঠক সূত্রে খবর, প্রথম দফায় বিএসএফ (BSF), এসএসবি (SSB), সেনাবাহিনী ও রেলসহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়। সেখানে সীমান্তে ‘জিরো টলারেন্স’ নীতিতে জোর দেওয়া হয়েছে। বিশেষ করে স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ করিডোর এবং ফুলবাড়ি সীমান্ত দিয়ে হওয়া পাচার রুখতে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের দাবি, সীমান্তে সুরক্ষায় নিয়োজিত বিভিন্ন সংস্থাকে কার্যত ‘ফ্রি হ্যান্ড’ দেওয়া হয়েছে। পাচার সংক্রান্ত যেকোনো তথ্য যে দপ্তরের কাছেই আসুক না কেন, অন্য কোনো সংস্থার জন্য অপেক্ষা না করে সংশ্লিষ্ট দপ্তরকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অবৈধ অনুপ্রবেশ রোধ, সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত একাধিক বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, তিন দিনের বঙ্গ সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, রবিবার সকালে আলিপুরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকের পর ন্যাশনাল লাইব্রেরিতে নবনির্মিত ওয়ার্ড মিউজিয়ামের উদ্বোধন করবেন তিনি। এরপর রবিবার বিকেলেই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূলের একটি কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।


