Droupadi Murmu
Bengal Liberty
২০১৪ সালে কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার(Droupadi Murmu) ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রতিদিন নতুন নতুন কূটনৈতিক সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে। পূর্ববর্তী সরকারের সময়ে বিদেশ সফরে ভারতের গুরুত্ব অনেকটাই কমে গিয়েছিল। তবে বর্তমানে নরেন্দ্র মোদী ও এস. জয়শঙ্করের যৌথ নেতৃত্বে বিশ্বের দরবারে ভারতের নাম প্রথম সারির দেশগুলির তালিকায় উঠে এসেছে। সফল কূটনৈতিক নীতির মাধ্যমে ‘আত্মনির্ভর ভারত’-এর লক্ষ্যেও দেশ আরও এক ধাপ এগিয়ে গেছে।

এরই ধারাবাহিকতায় দক্ষিণ-পূর্ব ইউরোপের বালকান অঞ্চলের রাষ্ট্র উত্তর মেসিডোনিয়ার সঙ্গে নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়ার মাধ্যমে দ্বিপাক্ষিক সুসম্পর্ককে আবারও দৃঢ় করেছে ভারত।দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে উত্তর মেসিডোনিয়া সফর করেছেন তিনি।এর পাশাপাশি দুই দেশের মধ্যে আর কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ ও সহযোগিতার সম্পর্ক সম্প্রসারিত হয়েছে, চলুন দেখে নেওয়া যাক
ঐতিহাসিক সফরের মূল লক্ষ্য(Droupadi Murmu)
রাষ্ট্রপতি মুর্মু দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পৃক্ততা আরও গভীর করার ওপর জোর দেন এবং চলতি দশকের শেষের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন।

বিনিয়োগের নতুন সম্ভাবনা(Droupadi Murmu)
তিনি ডিজিটাল উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ওষুধ ও স্বাস্থ্যসেবা, কৃষি প্রক্রিয়াকরণ এবং সবুজ শক্তি (Green Energy) খাতে নতুন বিনিয়োগের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন।
অন্যান্য সহযোগিতা(Droupadi Murmu)
এর পাশাপাশি রফতানি-আমদানি, সেমিকন্ডাক্টর চিপ, শিক্ষা, বাণিজ্য এবং প্রযুক্তির ক্ষেত্রেও একটি প্রগতিশীল ভবিষ্যতের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত।


