Bengal Liberty: খ্রিস্টান সম্প্রদায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আগামী ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলন বা প্রেস মিটের ডাক দিয়েছে ‘বেঙ্গল ক্রিশ্চিয়ান কাউন্সিল’। ন্যাশনাল কাউন্সিল অফ চার্চ ইন ইন্ডিয়ার ছত্রছায়ায় থাকা আঞ্চলিক এই পরিষদ সমস্ত প্রোটেস্ট্যান্ট চার্চের প্রতিনিধিত্ব করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ কলকাতার ৫১, চৌরঙ্গী রোডের বিশপস হাউসে (Bishop’s House) এই সভাটি অনুষ্ঠিত হবে। সভার পরেই খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন জরুরি সমস্যা ও ইস্যুগুলির সমাধান নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। বেঙ্গল ক্রিশ্চিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট তথা কলকাতার বিশপ ড. পরিতোষ ক্যানিং স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে বিষয়টিতে নজর রাখতে ও উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।


