Bengal Liberty
সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সভা চলাকালীন বিজেপির স্থানীয় নেতৃত্বের বাধা বলে অভিযোগ (Minakhi Mukherjee)। দুজন গেরুয়া গামছা গলায় জড়িয়ে এসে নিজেদের বিজেপি স্থানীয় নেতৃত্ব পরিচয় দিয়ে বলেন রক্তদান শিবিরের নাম করে রাজনৈতিক সভা করছে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী ও বিজেপিকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করছেন বাম নেতারা। তারই প্রতিবাদ করতে তারা এসেছিলেন।। প্রসঙ্গত উল্লেখ্য, প্রয়াত প্রাক্তন বাম সাংসদ বিকাশ রায়চৌধুরীর স্মরণসভা উপলক্ষ্যে রক্তদান শিবির চিলছিল সিপিএমের। সেই শিবিরেই চলছিল বামেদের রাজনৈতিক সভা।

বিজেপি কর্মীদের সঙ্গে তর্ক-বিতর্ক
সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন বক্তব্য থামানোর চেষ্টা করেন কয়েকজন গেরুয়া গামছাধারী যুবক। মিনাক্ষীর সঙ্গে তর্কে জড়ান তাঁরা।

ওই গেরুয়া গামছাধারী যুবকরা নিজেদের বিজেপি কর্মী বলে দাবি করেন। অনুষ্ঠানে বাধা সৃষ্টিকারী ওই বিজেপি কর্মীদের দাবি সদ্য গঠিত হওয়া রাজ্য সরকার ও শুভেন্দু অধিকারীর নামে মিথ্যা কুৎসা করছিলেন বামনেত্রী। তাঁরা প্রশ্ন তুলেছিলেন রক্তদান শিবিরের নামে রাজনৈতিক সভা কী করে হয়। সেটাই জানতে এসেছিলেন। তাই তাদের এই সভা নিয়ে আপত্তি।
আরও খবর

যদিও সংগঠিত বাম নেতা কর্মীদের প্রতিবাদে বাধা সৃষ্টিকারী ওই বিজেপি কর্মীরা পিছু হঠে। সেখান থেকে চলে যেতে তারা বাধ্য হয়। যাওয়ার সময় বীজেপি কর্মীরা সংবাদমাধ্যমের সামনে দাবি করেন, জামুরিয়ার বুকে বামনেত্রী মাইকে উস্কানি ভাষণ দিচ্ছিলেন। হিন্দু মুসলমান বাঙালি বিহারী করছিলেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


