August 15 Bangabandhu
August 15 Bangabandhu

August 15 Bangabandhu: আগস্ট – শোকের মাস, শক্তির মাস

Bengal Liberty, নয়ন বিশ্বাস রকি, সাবেক ছাত্রলীগ নেতা, সমাজসেবক ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের কর্মী: আগস্ট এলেই বাতাস ভারী হয়ে যায়। আকাশের রংটা কেমন জানি নীলচে-কালো লাগে। ১৫ই আগস্ট, ১৯৭৫ (August 15 Bangabandhu)সালের সেই কালো রাত। বাংলার মাটি সেদিন রক্তে ভিজেছিল। ঘাতকের বুলেট কেড়ে নিয়েছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের স্বপ্নের কারিগর, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

August 15 Bangabandhu
August 15 Bangabandhu

ধানমন্ডি ৩২(August 15 Bangabandhu): রক্তে ভেজা রক্তিম হৃদয়

ঘাতকদের নিষ্ঠুর থাবা থেকে রেহাই পাননি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। কেড়ে নেওয়া হয়েছিল শেখ কামাল, শেখ জামাল ও ছোট্ট শেখ রাসেলের মতো ফুলের মতো নিষ্পাপ শিশুদের। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটা সেদিন শুধু একটা বাড়ি ছিল না, ওটা ছিল গোটা জাতির হৃদয়। সেই হৃদয়েই বর্বরোচিত ছুরি বসিয়েছিল ঘাতকেরা।

August 15 Bangabandhu
August 15 Bangabandhu

অপূর্ণ স্বপ্নের হাহাকার (August 15 Bangabandhu)

আগস্ট মানে শোক। আগস্ট মানে বুকের ভেতর হাহাকার। আগস্ট মানে অপূর্ণ স্বপ্নের কান্না। বঙ্গবন্ধু চেয়েছিলেন এক “সোনার বাংলা”—যেখানে কোনো ক্ষুধা থাকবে না, থাকবে না কোনো অন্যায়। সেই মহামূল্যবান স্বপ্নটা ১৯৭৫-এর ১৫ই আগস্টে থমকে গিয়েছিল।

August 15 Bangabandhu
August 15 Bangabandhu

শোক থেকে শক্তির পথপ্রদর্শক (August 15 Bangabandhu)

কিন্তু প্রশ্ন জাগে—শোক কি আমাদের দুর্বল করে দেয়? না। বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছেন, “কেউ দাবায়ে রাখতে পারবানা।“ তিনি ৭ই মার্চে যে আঙুল তুলে বলেছিলেন, “রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব“—সেই তর্জনী আজও আমাদের পথ দেখায়। তাই আগস্ট এখন আর শুধু কান্নার মাস নয়, আগস্ট এখন আমাদের প্রতিজ্ঞার মাস।

August 15 Bangabandhu
August 15 Bangabandhu

কান্না নয়, কাজের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি (August 15 Bangabandhu)

বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা এতিম হয়েছি ঠিকই, কিন্তু তাঁর আদর্শকে বুকে ধারণ করে আমরা শক্তি খুঁজে পেয়েছি। তাঁর “আমার মানুষ” বলা কথাটা আজও বাঙালির কানে বাজে। তাই আমাদের প্রধান কাজ হলো সেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, গরিবের পাশে থাকা এবং দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করা—এটাই হবে বঙ্গবন্ধুর প্রতি আমাদের আসল শ্রদ্ধা। কান্না দিয়ে নয়, কাজ দিয়ে; শোক দিয়ে নয়, শক্তি দিয়ে।

আগস্টের নতুন অঙ্গীকার ও শপথ

আজ আগস্টে আমরা কালো ব্যাজ পরি, শোক পালন করি; কিন্তু পাশাপাশি আমরা এক দৃঢ় শপথও নিলাম:

প্রথমত: বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলা আমরা গড়বই।

দ্বিতীয়ত: তাঁর অমলিন স্বপ্নকে বাস্তবে রূপ দেবই।

তৃতীয়ত: ঘাতকদের যেকোনো চক্রান্তকে বারবার নস্যাৎ করে দেব।

আমরা এই আগস্ট মাসে শপথ করব—জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, দেশরত্ন শেখ হাসিনার দ্বিতীয়বার স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করে তবেই ঘরে ফিরব।

অমর বঙ্গবন্ধু ও বিজয়ের প্রেরণা

বঙ্গবন্ধু চির অম্লান, তিনি কখনো মরে যাননি। তিনি আছেন কোটি বাঙালির বুকের গহীনে, তিনি বেঁচে আছেন পদ্মা-মেঘনা-যমুনার প্রতিটা উত্তাল ঢেউয়ে। আগস্ট আমাদের কাঁদায়, আবার এই আগস্টই আমাদের শেখায়—”কীভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়।”

জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।

আরও পড়ুন:

https://bengalliberty.com/2026/07/29/sheikh-hasina-news/

 

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury