Tulu Mondal
Tulu Mondal

Tulu Mondal: টুলু মণ্ডল মামলায় সক্রিয় ED! বীরভূম পুলিশকে চিঠি

Bengal Liberty

পলাতক পাথর ও বালি ব্যবসায়ী মোহাম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলকে ঘিরে তদন্তে এবার সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Tulu Mondal)। টুলু মণ্ডলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার FIR-সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য চেয়ে বীরভূম জেলা পুলিশকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, টুলু মণ্ডলের বিরুদ্ধে থাকা মামলায় বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় পুলিশের কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়েছে ED। উদ্ধার হওয়া নগদ টাকা, সম্পত্তি এবং পাথর-বালি ব্যবসার মাধ্যমে আর্থিক লেনদেনের যাবতীয় তথ্য তদন্তের আওতায় আনতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Tulu Mondal
Tulu Mondal

ইডির তদন্তে বড় পদক্ষেপ

পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ECIR (Enforcement Case Information Report) দায়ের করে তদন্ত শুরু করতে পারে গোয়েন্দা বিভাগ। টাকার উৎস, আর্থিক লেনদেন এবং টুলু মণ্ডলের ব্যবসায়িক নেটওয়ার্কের সঙ্গে কোনও বেআইনি অর্থের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।

Advertisement
Advertisement

ইতিমধ্যেই টুলু মণ্ডলকে ঘিরে তদন্তে তৎপর রাজ্য পুলিশের STF। টুলুর আত্মীয়স্বজনের বাড়ি এবং শ্বশুরবাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। তদন্তে বিপুল পরিমাণ নগদ টাকা, সোনা, একাধিক ডাম্পার-লরি এবং জমির নথিপত্র উদ্ধারের তথ্য সামনে এসেছে।

Advertisement
Advertisement

গোয়েন্দা বিভাগের নজরে রয়েছে টুলু মণ্ডলের পরিবারের বিপুল পরিমাণ সম্পত্তিও। সূত্রের দাবি, পরিবারের সদস্যদের নামে ৪০০ বিঘারও বেশি জমি রয়েছে। এই বিপুল সম্পত্তির উৎস খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। রাজ্য পুলিশের তদন্তের পাশাপাশি এবার তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টর।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury