Netaji Controversy: ‘গুহ্যদার’ কটাক্ষে অনন্তকে বিঁধলেন তথাগত রায়

Bengal Liberty: 

এবার অনন্ত মহারাজকে ‘গুহ্যদার’ বলে আক্রমণ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। নেতাজি-সংক্রান্ত অনন্ত মহারাজের বক্তব্যের প্রসঙ্গে সরাসরি তাঁর নাম করে তাঁকে বিঁধেছেন তথাগত। ফলে নেতাজি-ইস্যুতে শুধু বিরোধীদের নিশানাতেই নয়, বিজেপির অন্দরেও অনন্ত মহারাজকে কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে, দল তাঁকে একেবারেই ভালো চোখে দেখছে না।

Advertisement
Advertisement

Netaji Controversy

 

গত কয়েক দিন ধরেই নেতাজিকে নিয়ে অনন্ত মহারাজের বক্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। সেই আবহেই মুখ্যমন্ত্রীর নেতাজিকে নিয়ে একের পর এক পদক্ষেপ ‘মাস্টারস্ট্রোক’-এর কাজ করেছে। এবার কটাক্ষপূর্ণ পোস্ট করে অনন্ত মহারাজের অবস্থান নিয়ে সরব হলেন তথাগত রায়।

 

Netaji Controversy

 

 

বুধবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, “নেতাজির ব্যাপারে নগেন রায় ওরফে অনন্ত মহারাজের উক্তি শুনে একটা উপমা মনে পড়ে, ‘কোথায় হরিদার, আর কোথায় গুহ্যদার’! একে সামান্য পয়সাকড়ি খাইয়ে পেট টিপে আবোলতাবোল বকাচ্ছে কিছু ভারতবিরোধী শক্তি, যাদের উদ্দেশ্য, উত্তরবঙ্গে ‘ভাটিয়া’ বাঙালি আর রাজবংশীদের মধ্যে বিভাজন তৈরি করা।”

 

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, নেতাজিকে নিয়ে কুমন্তব্য বা অপপ্রচার হলে পুলিশ আইনি পদক্ষেপ করবে। প্রয়োজনে গ্রেফতারও করা হতে পারে বলে বার্তা দিয়েছেন তিনি। কোনও জনপ্রতিনিধি এই ধরনের মন্তব্য করলেও একই নিয়ম কার্যকর হবে—এই বক্তব্যের মধ্য দিয়ে কার্যত দলমত নির্বিশেষে সংযত থাকার বার্তা দেওয়া হয়েছে।

Netaji Controversy
Netaji Controversy

(Netaji Controversy)ঘরে-বাইরে চাপের মুখে অনন্ত মহারাজ

 

শুধু তাই নয়, নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গের মাটিতে নেতাজিকে অপমান করতে দেব না।” নেতাজিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার, কটূক্তি বা আপত্তিকর মিম ছড়ানো হলেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এ বিষয়ে রাজ্য পুলিশের ডিজি এবং সাইবার সেলকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে, এমনকি প্রয়োজনে গ্রেফতারও করা হবে বলে স্পষ্ট করেন তিনি।

 

ফলে নাম না করেই অনন্ত মহারাজের মতো জনপ্রতিনিধিদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর এই সতর্কবার্তা বলে রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা। অর্থাৎ, একদিকে মুখ্যমন্ত্রীর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি, অন্যদিকে তথাগত রায়ের প্রকাশ্য আক্রমণ—দুই দিক থেকেই অনন্ত মহারাজ কার্যত চাপে।

 

Netaji Controversy

 

তথাগতর এই মন্তব্যে আরও একটি রাজনৈতিক বার্তা স্পষ্ট হয়েছে। নেতাজিকে ঘিরে বিতর্ককে শুধুমাত্র ব্যক্তিগত মন্তব্যের জায়গায় না রেখে উত্তরবঙ্গের সামাজিক সমীকরণ ও বিচ্ছিন্নতাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত করা হচ্ছে। একইসঙ্গে উত্তরবঙ্গকে ভাগ করার যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধেও দলের অন্দর থেকে কড়া বার্তা আসছে। তথাগতর পোস্ট অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ  ‘রেনকোজির চিতাভস্ম নেতাজির নয়’, দেশে না আনার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি ফরওয়ার্ড ব্লকের

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury