TMC vs Bankim Chandra Chatterjee's Family
Bengal Liberty Desk, ৮ ডিসেম্বর, কলকাতা: বঙ্কিম বিতর্কের মধ্যেই বিস্ফোরক প্রপৌত্র সজল চট্টোপাধ্যায়(Sajal Chaterjee)। বিতর্কের মধ্যেই রাজ্যের দিকে তির ছুঁড়লেন বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের প্রপৌত্র (great-grandson) সজল চট্টোপাধ্যায়। পাশাপশি তৃণমূলের বিরুদ্ধে ‘অবহেলা করার’ অভিযোগও তোলেন তিনি। রাজ্যের বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে কেন্দ্রের সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankim Chandra Chatterjee) পরিবারের তৈরি হওয়া তাঁর ভাল সম্পর্কের কথাও তুলে ধরেন সজল চট্টোপাধ্যায়।
প্রসঙ্গত এ বছরে ‘বন্দে মাতরম'(Vande Mataram ) স্তোত্রর ১৫০ বছর পূর্তি উদযাপন হচ্ছে। অপরদিকে, সংসদের শীতকালীন অধিবেশনের ষষ্ঠ দিনে, জাতীয় বন্দনাগীতি ‘বন্দে মাতরম’-এর ১৫০তম বর্ষপূর্তিকে কেন্দ্র করে সোমবার লোকসভায় বিশেষ আলোচনার সূচনা করেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। যা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। এই আবহে রাজ্যের তৃণমূল সরকারকে বিঁধলেন প্রপৌত্র সজল।

কী কী বললেন তিনি? (TMC vs Bankim Chandra’s Family)
সূত্রের খবর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান ,“বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন প্রতীকী নাম। তিনি ব্রিটিশদের উপর চাপ সৃষ্টি করে রাখলেও পূর্ববর্তী সরকার (কংগ্রেস) (Congress) না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে গুরুত্ব দিয়েছে, না তাঁর কাজকে। এমনকী, এখনও একইরকম অবহেলা করে। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই ওঁরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankim Chandra Chattopadhyay) নাম ব্যবহার করেছেন। অবশ্য বলে রাখা প্রয়োজন, এখনকার কেন্দ্রীয় সরকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে গুরুত্ব দেয়। তবে বাংলার সরকার সেই একই রকম রয়েছে।’ রাজ্যের সরকারের বিরুদ্ধে অভিযোগের পাশাপশি কেন্দ্রের পক্ষে প্রশংসা করেন তিনি। বিজেপির শীর্ষ নেতৃত্বরা যে তাঁর মাঝে মধ্যেই খোঁজ নেন সেটাও জানিয়েছেন তিনি। সজলের কথায়, ‘২০১৮ সালে অমিত শাহ আমাদের কলকাতার বাড়িতে এসেছিলেন। তখন তো এখানে কোনও নির্বাচন ছিল না। তিনি তাও এসেছিলেন।’
সজলের রাজ্যের প্রতি ক্ষোভের কারণ
সজলের দাবি, ‘আমাদের বঙ্কিম ভবন এবং একটি বিশ্ববিদ্যালয় চাই। সংসদে প্রথমে জাতীয় সঙ্গীত মৌখিক ভাবে হলেও বন্দে মাতরম বাজে সুরের মাধ্যমে অর্থাৎ ইনস্ট্রুমেন্টাল।’ তাঁর দাবি, এটাও মৌখিক ভাবেই করতে হবে। সোমবার যখন বন্দে মাতরম্ নিয়ে এই দাবি করছেন সজল। সেই সময়ই জাতীয় গান নিয়ে সংসদে সরব হয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন তিনি।
