শিবরাজ সিং চৌহান
শিবরাজ সিং চৌহান

কংগ্রেস নৈরাজ্য সৃষ্টি করে কেন্দ্রে ক্ষমতায় আসতে চাইছেঃ শিবরাজ সিং চৌহান

তিনি আরও বলেন, পাঞ্জাবে তারা রাজ্য সভাপতি পরিবর্তন করতে বাধ্য হয়েছে। তাদের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্ধের জেরে যত সমস্যা। এটাই হচ্ছে কংগ্রেস। কংগ্রেস দেশকেও চেনে না, মানুষকেও চেনে না। পাঞ্জাবে কংগ্রেস সভাপতি পদে বদল আনতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, উত্তরপ্রদেশে রাজ্য কংগ্রেস সভানেত্রী আরাধনা মিশ্রের সঙ্গে বিবাদ শুরু হয়েছে কংগ্রেস নেতা অজয় রাইয়ের।

এই প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত কয়েক বছর ধরে কংগ্রেস দল ক্রমশ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করে চলেছে। নির্বাচনে পরাজয়ের পর সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ অভ্যাস হয়ে গিয়েছে কংগ্রসের। এদিন সুপ্রিম কোর্টের উদ্দেশে ইন্ডি জোটের অভিযানকে বিরোধীদের নাটক বলে অভিহিত করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রাহুল গান্ধী এদিন প্রধান বিচারপতির যে দেখা করতে চেয়েছেন সেটাও একটা নাটক। কংগ্রেস নৈরাজ্য সৃষ্টি করে কেন্দ্রে ক্ষমতায় আসতে চাইছে।

Bengal Liberty