Bengal Liberty : কংগ্রেস পদ্ম পুরস্কারের মতো বেসামরিক সম্মাননা দিয়ে দলকে সুবিধা করে দেওয়ার জন্য নির্বাচন কর্মকর্তাদের পুরস্কৃত করে নির্বাচন কমিশনের দপ্তরের অপব্যবহার করেছে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল কংগ্রেসের বিরুদ্ধে বিতর্কিত এই অভিযোগ করেছেন।
লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে লক্ষ্য করে গোয়েল তাঁকে ১০টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন। পাশাপাশি তিনি এও অভিযোগ করেছেন যে, কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে।
১০ প্রশ্নের উত্তর দিতে রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ কেন্দ্রীয় মন্ত্রীর
গোয়েলের দাবি, কংগ্রেস অতীতে তাদের অনুগত প্রধান নির্বাচন কমিশনারদের পদ্ম পুরস্কার এবং লোকসভা নির্বাচনের টিকিট বা রাজনৈতিক পদ দিয়ে পুরস্কৃত করত, যা এক ধরণের “ঘুষ বা দর কষাকষি”। এমনটাই দাবি করেছেন তিনি। একই সঙ্গে তিনি বর্তমান নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কেন্দ্র করে বিরোধীদের প্রতিবাদের জবাবে বিজেপির পক্ষ থেকে কংগ্রেসের অতীত ট্র্যাক রেকর্ড নিয়ে পাল্টা আক্রমণ শানাতে ভোলেননি। এই বিষয়ে তিনি জানিয়েছেন যে, তিনি উল্লেখ করেন যে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম এস গিল যখন পদে আসীন ছিলেন (২০০০ সালে), তখনই তাকে ‘পদ্মবিভূষণ’ পুরস্কারে ভূষিত করা হয়। পরবর্তীতে তিনি কংগ্রেসে যোগ দেন এবং রাজ্যসভার সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী হন।
গোয়েলের অভিযোগ, দলটি নির্বাচন কমিশনের স্বাধীনতায় ক্ষুণ্ণ করেছে এবং সংস্থাটির কার্যকারিতা নিয়ে দলটির সমালোচনার বিষয়ে প্রশ্ন তুলেছেন।


