শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী

হলদিয়ায় ৬,০০০ কোটি টাকার ফেনল-অ্যাসিটোন প্ল্যান্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের শিল্পমন্ত্রী, অর্থমন্ত্রী, স্থানীয় বিধায়ক ও সাংসদ, হলদিয়া পেট্রোকেমিক্যালসের কর্ণধার ড. পূর্ণেন্দু চট্টোপাধ্যায় এবং সংস্থার ম্যানেজিং ডিরেক্টর নবনীত নারায়ণ।

সহযোগী সংস্থা অ্যাডিপারমার বিনিয়োগে তৈরি এই প্ল্যান্টে বছরে ৩.৪৫ লক্ষ টন ফেনল এবং ২.১৫ লক্ষ টন অ্যাসিটোন উৎপাদন করা হবে। উৎপাদনের কাজে ব্যবহার করা হবে মার্কিন সংস্থা লুমাস টেকনোলজির প্রযুক্তিতে তৈরি অক্সিডাইজার।

২০১৪ সালে এই প্রকল্পের সূচনা হয়েছিল। দীর্ঘ সময় পর হলদিয়ায় এত বড় বিনিয়োগে নতুন করে আশার আলো দেখছেন শিল্পশহরের বাসিন্দারা। এই প্ল্যান্ট চালু হলে রাজ্যের শিল্পক্ষেত্রে উৎপাদন ও বিনিয়োগের সম্ভাবনা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

Soham Mullick
সোহম মল্লিক

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা। ডিজিটাল মাধ্যমেই সাংবাদিকতার জগতে হাতেখড়ি। বর্তমানে Bengal Liberty-র কার্যনির্বাহী সম্পাদক হিসাবে গুরুদায়িত্ব সামলাচ্ছে। খেলাধুলা নিয়ে বিশেষ আগ্রহ। পাশাপাশি, সব ধরনের খবরের খোঁজে কাটে রাত-দিন। অভিজ্ঞদের থেকে প্রতিনিয়ত শেখার আগ্রহ রয়েছে। কাজের বাইরে নেশা বলতে, সঙ্গীত চর্চা এবং ড্রামস বাজানো।