Bayern Vs Arsenal
Bayern Vs Arsenal

চ্যাম্পিয়ন্স লিগে ইউরোপিয়ান মহারণ মুখোমুখি বায়েন – আর্সেনাল

Bengal Liberty : ইউরোপীয় ফুটবলের মঞ্চে আবারও মুখোমুখি দুই হেভিওয়েট! একদিকে জার্মানির শক্তিশালী ক্লাব বায়ার্ন মিউনিখ, অন্যদিকে ইংলিশ ফুটবলের অন্যতম সেরা শক্তি আর্সেনাল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই দল। বুধবার, ২১ অক্টোবর মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় এই হাইভোল্টেজ লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। গত মরশুমে আর্সেনালের কাছে হারের বদলা নিতে মরিয়া বায়ার্ন। অন্যদিকে, নিজেদের জয়ের ধারা বজায় রেখে ইউরোপের মঞ্চে আধিপত্য ধরে রাখতে চাইবে গুনার্সরা।

বদলার লক্ষ্যে বায়ার্ন মিউনিখ

ঘরের মাঠে খেলতে নামার আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বায়ার্ন মিউনিখ। সম্প্রতি বুন্দেশলিগায় আরবি লাইপজিগকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। সেই ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক করেন লুইস দিয়াজ। পাশাপাশি গোল পেয়েছেন হ্যারি কেন, আলেকজান্ডার পাভলোভিচ এবং মাইকেল ওলিসে। তবে চ্যাম্পিয়ন্স লিগে গত ম্যাচে নরওয়ের ভাইকিং এফকে-র বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করে পয়েন্ট নষ্ট করেছিল বাভারিয়ানরা। ফলে আর্সেনালের বিরুদ্ধে জয় তুলে নিয়ে ইউরোপীয় অভিযানে গতি ফেরানোই প্রধান লক্ষ্য তাদের।

অন্যদিকে, মিকেল আর্তেতার অধীনে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে লন্ডনের ক্লাবটি। নাপোলিকে ১-০ গোলে হারানোর পর লিলের বিরুদ্ধে ৩-০ গোলের বড় জয় পেয়েছে তারা। দুই ম্যাচে কোনও গোল হজম না করায় রক্ষণভাগের দৃঢ়তাও নজর কেড়েছে। এবার বায়ার্নের ঘরের মাঠে সেই ধারাবাহিকতা বজায় রাখাই হবে গানারদের প্রধান লক্ষ্য।

তবে আলিয়াঞ্জ অ্যারেনায় খেলাটা যে মোটেও সহজ হবে না, তা ভালোভাবেই জানেন আর্তেতা। বায়ার্নের আক্রমণ সামলানোর পাশাপাশি পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করতে হবে বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল মার্তিনেলিদের। মাঝমাঠের লড়াইয়ে ডেকলান রাইসের ভূমিকা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত মরশুমে বায়ার্নকে ৩-১ গোলে হারিয়েছিল আর্সেনাল। সেই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়েই এবার জার্মানির মাটিতে জয়ের লক্ষ্যে নামবে তাঁরা। একদিকে বদলার আগুন, অন্যদিকে জয়ের ধারাবাহিকতা বজায় রাখার লড়াই। শেষ পর্যন্ত আলিয়াঞ্জ অ্যারেনায় কারা হাসবে শেষ হাসি, এখন সেটাই দেখার অপেক্ষা।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।