new four labour codes
Bengal Liberty: সপ্তাহে তিন দিন ছুটি নিয়েও মিলবে সারা সপ্তাহের বেতন। কেন্দ্রীয় শ্রম এবং নিয়োগ মন্ত্রক নতুন বিধি নিয়ে দিলেন ব্যাখ্যা। তারা জানিয়েছেন কর্মীরা চাইলে সপ্তাহে চার দিন কাজ করে তিন দিন ছুটি নিতে পারেন। তবে মানতে হবে নতুন শ্রম আইন (New four labour codes)।
নতুন শ্রম আইনের ব্যাখ্যা (New four labour codes)
অনেক দেশে চার দিনের কর্ম সপ্তাহ রয়েছে, অর্থাৎ চার দিন কাজ এবং তিন দিন ছুটি। জাপান, স্পেন এবং জার্মানির মতো দেশেও চার দিনের কর্ম সংস্কৃতি রয়েছে। তাহলে, নতুন শ্রম আইন কি ভারতেও চার দিনের কর্ম সংস্কৃতি বাস্তবায়ন করবে?
কেন্দ্রীয় শ্রম এবং নিয়োগ মন্ত্রক এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন, সপ্তাহে কাজের মত সময় স্থির থাকবে। অর্থাৎ একজন কর্মীকে ৪৮ ঘণ্টা কাজ করতেই হবে। অতিরিক্ত সময় কাজ করলে অতিরিক্ত মজুরির জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছে, চারদিনে প্রতিদিন ১২ ঘণ্টা কাজ করলে সপ্তাহে বাকি তিনদিন সবেতন ছুটি পেতে পারবেন কর্মী। গোটা সপ্তাহে ৪৮ ঘণ্টার অতিরিক্ত কাজ করলে মজুরির দ্বিগুণ হারে কর্মীকে টাকা দিতে হবে।
অর্থাৎ একজন কর্মী সপ্তাহে চারদিন ১২ ঘণ্টা করে কাজ করে মোট ৪৮ ঘণ্টা কাজ করলে সপ্তাহে বাকি তিনদিন ছুটি নিতে পারেন। কর্মী যদি সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি কাজ করেন, সে ক্ষেত্রে তাঁকে অতিরিক্ত মজুরি দিতে হবে। তবে শ্রমবিধি অনুসারে সপ্তাহে তিন দিন ছুটির সুবিধা দিলেও নিয়োগকারী সংস্থা কখনওই কর্মীদের সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি কাজ করার কথা বলতে পারবে না।
তবে শ্রমবিধি অনুসারে এই তিন দিন ছুটির সুযোগের ব্যবস্থা বাধ্যতামূলক নয়। সংস্থা এবং কর্মীদের শুধুমাত্র একটি বিকল্প ব্যবস্থার সুযোগ দেওয়া হয়েছে। তবে এই ব্যবস্থা কার্যকর করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সংস্থার নীতি, রাজ্যের আইনের উপর ভিত্তি করে। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রক এও মনে করিয়ে দিয়েছে সব চাকরির ক্ষেত্রে দিনে ১২ ঘণ্টা কাজ করা সম্ভব নয়।
