Several flights cancelled in Delhi
Bengal Liberty: ঘন কুয়াশায় কার্যত অচল দিল্লি। ব্যাহত বিমান থেকে ট্রেন পরিষেবা। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বায়ুদূষণও। এই দুইয়ের তাণ্ডবে দিল্লির বেশ কিছু জায়গায় দৃশ্যমানতা প্রায় শূন্যে এসে ঠেকেছে। ঘন কুয়াশার জেরে বাতিল একাধিক বিমান (Several flights cancelled in Delhi) ও বেশিরভাগ বিমান চলছে দেরিতে। যে কারণে দেরিতে ছাড়ল প্রধানমন্ত্রীর বিমানও। অপরদিকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মেসির অনুষ্ঠানও পিছিয়ে শুরু হবে বলে খবর ।

বিমান বাতিলের পরিসংখ্যান (Several flights cancelled in Delhi)
ঘন কুয়াশার জেরে এখনও পর্যন্ত দিল্লি বিমানবন্দরে বাতিল হয়েছে ৬০ টি উড়ান (Several flights cancelled in Delhi) । এছাড়া প্রায় ৪০০ টি উড়ান দেরিতে চলছে বলে খবর। আরও কয়েকটি বিমান দেরিতে চলতে পারে বলে জানিয়েছে দিল্লি বিমানবন্দর। এছাড়া দিল্লি ডিভিশনে অন্তত ৬০টি ট্রেন দেরিতে চলছে। উল্লেখ্য, শনিবার থেকেই চলছে লিওনেল মেসির ভারত সফর। সোমবার বিকেলে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠান রয়েছে লিয়োনেল মেসির। এক সংবাদ সংস্থা মারফত খবর, কুয়াশার জেরে মেসির বিমানও দেরিতেই চলছে। মুম্বাই থেকে দেরিতে ছেড়েছে তাঁর বিমান। ফলে, অনুষ্ঠানের সময়সূচীরও কার্যত পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। বিমান পরিষেবা ব্যাহত হওয়ার জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া স্পাইসজেটের মতো বিমানসংস্থাগুলি।
কমলা সতর্কতা জারি মৌসুম ভবনের (Several flights cancelled in Delhi)
IMD ইতিমধ্যেই ঘন কুয়াশার জন্য কমলা সতর্কতা জারি করেছে। বাসিন্দাদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অপরদিকে রাজধানীর দূষণ মোকাবিলায় সর্বোচ্চ স্তরের নিয়ন্ত্রণবিধি জারি রয়েছে। তাও পরিস্থিতি সামলা দেওয়া যাচ্ছে না দিল্লিতে এমনটাই খবর।
প্রধানমন্ত্রীর সফর (Several flights cancelled in Delhi)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার তিন দেশ সফর শুরু করছেন। ৪ দিনের সফরে নতুন দিল্লি থেকে বিশেষ বিমানে জর্ডন, ইথিওপিয়া এবং ওমান সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রীর বিমানের ওড়ার কথা ছিল ঠিকই তবে কম দৃশ্যমানতার কারণে সেই সময় পিছিয়ে দেওয়া হয়। সকাল সাড়ে ৯টায় বিমানে ওঠেন প্রধানমন্ত্রী। তারও কিছু ক্ষণ পর মোদি জর্ডনের উদ্দেশে রওনা দেন।
