Weather Update
Bengal Liberty: সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা উপরে। কলকাতার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাগুলোতেও তাপমাত্রা বেড়েছে। তার সাথেই বেশ কিছু জেলাতে কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গ (Weather Update)
রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা বেশ খানিকটা বেড়ে হয়েছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ০.১ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রির নীচে। সোমবার দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা ছিল শ্রীনিকেতনে,১১.৪ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুর, দিঘা, ডায়মন্ড হারবার, বর্ধমান, আসানসোল, সিউড়ি ও ব্যারাকপুরে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি ও তার একটু বেশি। এছাড়া উলুবেড়িয়া,বাঁকুড়া, ক্যানিংয়, কাঁথি, পানাগড়,ঝাড়়গ্রামে পারদ নেমেছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসে। বহরমপুর ও কল্যাণীতে তাপমাত্রা ছিল ১২.৪ এর আশেপাশে
উত্তরবঙ্গ(Weather Update)
উত্তরবঙ্গে দার্জিলিঙের তাপমাত্রা ৬.৪ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস-এর আশেপাশে থাকতে পারে। পার্বত্য এলাকায় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস-এর মধ্যে ঘোরাফেরা করবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে তাপমাত্রা ৯ ডিগ্রি থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস-এর মধ্যে থাকতে পারে।
এক সপ্তাহ এই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের এই তাপমাত্রায় খুব বেশি পার্থক্য থাকবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই খবর হওয়া অফিস সূত্রে। তবে উত্তর ও দক্ষিণের প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে, সতর্ক করেছে হাওয়া অফিস। পার্বত্য এলাকায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। তবে রাজ্যে আপাতত শীতের আমেজ বজায় থাকবে এমনটাই খবর।
