Weather update
Weather update

পারদ ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গে, (Weather update) তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা

Bengal Liberty,  কলকাতা: শীতের বিদায়পর্ব এখনও ঘোষণা না হলেও দক্ষিণবঙ্গে পারদ ঊর্ধ্বমুখী। ভোরের দিকে হালকা শীতের আমেজ থাকলেও সকাল গড়াতেই গরমের অনুভূতি স্পষ্ট। এই আবহেই আলিপুর আবহাওয়া দফতর জানাল, জাঁকিয়ে শীত না ফিরলেও আগামী কয়েক দিন সকালের দিকে কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের সাত জেলা-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে। পাশাপাশি, দার্জিলিঙে তুষারপাত কিংবা হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে (Weather update)।

কী বলছে হাওয়া অফিস? (Weather update)

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতের জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় একটি পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। শুক্রবার নতুন করে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকতে পারে। পাশাপাশি, উত্তর-পূর্ব বিহারের উপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরেই উত্তরবঙ্গে বৃহস্পতিবার হালকা বৃষ্টি হতে পারে। সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় কুয়াশার প্রভাব বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণের আবহাওয়া 

দক্ষিণবঙ্গেও কুয়াশার দাপট কম থাকবে না। দক্ষিণের সাত জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে মাত্র ২০০ মিটার পর্যন্ত। দিনের বেলা রোদ উঠতেই তাপমাত্রা বাড়বে এবং শীতের আমেজ ফিকে হয়ে যাবে।

Weather update
Weather update

উত্তরের আবহাওয়া

উত্তরবঙ্গে আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার দার্জিলিঙে তুষারপাত কিংবা হালকা বৃষ্টি হতে পারে। কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে দু’এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি, সকালের দিকে ঘন কুয়াশায় ঢেকে যেতে পারে একাধিক জেলা।
বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।

কলকাতার আবহাওয়া (Weather update)

কলকাতাতেও পারদ ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে রাজ্যের কোথাও তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতাতেও সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির মধ্যেই ওঠানামা করবে। ফলে শীতের প্রত্যাবর্তনের আশা আপাতত ক্ষীণ।

[embedyt] https://www.youtube.com/watch?v=oyGlKz9xRKY[/embedyt]

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury