Bengal Liberty :
মেষ (Aries) (Ajker Rashifal)
আর্থিক সঞ্চয়ের ইচ্ছা থাকলেও খরচ বাড়তে পারে। পুরনো স্মৃতি মনে পড়বে। চা পানের অভ্যাসে স্বাস্থ্যের দিকে নজর দিন। দাম্পত্য জীবনে রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। ইলেকট্রনিক্সের জিনিস কেনার আগে ভালো করে যাচাই করুন।
বৃষ (Taurus)
মা-বাবার বিশ্বাস অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে নতুন সহকর্মী আসতে পারেন। ঘর সাজানোর জিনিস কিনতে খরচ বাড়বে। প্রতিবেশীদের সমালোচনার মুখে পড়তে পারেন। মাটির জিনিস বা হস্তশিল্পের সঙ্গে যুক্তদের উন্নতির যোগ রয়েছে।
আরও খবর
মিথুন (Gemini)
বিভিন্ন দিক থেকে মানসিক চাপ বাড়তে পারে। আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না। কর্মক্ষেত্রে সতর্ক থাকুন। গাড়িচালকদের বিশেষ সাবধানতা প্রয়োজন। তবে শত্রুপক্ষের কারণে বড় কোনও ক্ষতির আশঙ্কা নেই।
কর্কট (Cancer)
প্রিয় মানুষকে উপহার দিয়ে খুশি করতে পারেন। পারিবারিক কারণে মন খারাপ হতে পারে। ভ্রমণে গেলে নিজের জিনিসপত্রের দায়িত্ব নিজেই নিন। অফিসে কাজের চাপ বাড়তে পারে। অসহায় কাউকে সাহায্য করে মানসিক শান্তি পাবেন।
সিংহ (Leo)
নিজের সম্মান রক্ষায় লড়াই করতে হতে পারে। সংসারের কাজে জীবনসঙ্গীর পাশে দাঁড়ান। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বজায় রাখুন। দামি উপহার পাওয়ার যোগ রয়েছে। বাড়িতে অতিথি আসায় খরচ বাড়তে পারে।
কন্যা (Virgo)
ব্যবসার গোপন তথ্য অন্যের সঙ্গে ভাগ করবেন না। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। কোনও অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গুরুত্বপূর্ণ নোটিস আসতে পারে। চিকিৎসার কারণে অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে।
তুলা (Libra)
জীবনসঙ্গীর কোনও কাজে অবাক হতে পারেন। আর্থিক ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। অযথা দুশ্চিন্তা না করে কাজের ফাঁকে বিশ্রাম নিন। নতুন বন্ধুত্ব করার ক্ষেত্রে একটু সতর্ক থাকুন।
বৃশ্চিক (Scorpio)
কর্মক্ষেত্রে অন্যের ভুলে আপনার কাজের ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীকে পছন্দের উপহার দিয়ে খুশি করুন। প্রিয়জনের অনুপস্থিতিতে মন খারাপ হতে পারে। পড়ুয়াদের পড়াশোনায় ভালো ফলের সম্ভাবনা রয়েছে। খাদ্যাভ্যাসে ফল ও সব্জি রাখুন।
ধনু (Sagittarius)
জ্ঞান ও অভিজ্ঞতা বাড়বে। জীবনে নতুন পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। বিশেষ কোনও ব্যক্তির সঙ্গে পরিচয় থেকে উপকার পেতে পারেন। পরিবারের ছোটদের কাছে প্রিয় হয়ে উঠবেন। বিনিয়োগের আগে পরামর্শ নিন। ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যেতে পারে।
মকর (Capricorn)
জীবনে বহু প্রতীক্ষিত কারও আগমন হতে পারে। পরিবারের সঙ্গে, বিশেষ করে সন্তানদের নিয়ে সময় কাটান। পুরনো স্মৃতি মনকে নাড়া দিতে পারে। উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগে লাভবান হবেন। বাড়ির সাজসজ্জা বদলানোর ইচ্ছা জাগতে পারে।
কুম্ভ (Aquarius)
ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। তবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। জীবনসঙ্গীর বিরুদ্ধে কোনও মন্তব্য করা থেকে বিরত থাকুন। ওষুধ খাওয়ার আগে ভালো করে যাচাই করুন। কেনাকাটার অগ্রিম টাকা দেওয়ার জন্য দিনটি অনুকূল। পারিবারিক সম্পত্তি নিয়ে ভাইদের সঙ্গে আলোচনা হতে পারে।
মীন (Pisces)
নতুন উদ্যমে কাজ শুরু করলে সাফল্য আসতে পারে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস বজায় রাখুন। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধের আশঙ্কা রয়েছে। সামাজিক ও ধর্মীয় কাজে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। বন্ধুর সঙ্গে লেনদেন বা কথাবার্তায় সতর্ক থাকুন।


