Bengal Liberty : তৃণমূলের ঘাসফুল প্রতীকের মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিবাদে এ বার শুনানির দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ২৭ নভেম্বর, শুক্রবার দিল্লির নির্বাচন সদনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুই শিবিরকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে। বিকেল ৪টেয় হবে এই শুনানি। দুই পক্ষকেই চিঠি পাঠিয়ে বিষয়টি জানিয়েছে কমিশন। সরাসরি অথবা আইনজীবীর মাধ্যমে শুনানিতে অংশ নিতে পারবেন উভয় পক্ষের প্রতিনিধিরা।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তৃণমূলের অন্দরে ভাঙন প্রকাশ্যে আসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে একদল বিধায়ক নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই শিবিরের দাবি, বিধায়কদের সংখ্যাগরিষ্ঠ সমর্থন তাঁদের দিকে। তাই দলের নাম এবং ঘাসফুল প্রতীকের অধিকারও তাঁদেরই প্রাপ্য। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের বক্তব্য, তৃণমূলের প্রতিষ্ঠাতা এবং দলের দীর্ঘদিনের নেতৃত্ব হিসেবে দলের নাম ও প্রতীকের উপর তাঁদেরই অধিকার রয়েছে।
এই বিবাদ গড়ায় নির্বাচন কমিশন পর্যন্ত। দুই তৃণমূলের অকচাকচি তে সাময়ীক ভাবে ‘ জোড়াফুল ‘ প্রতীক এবং ‘ তৃণমূল কংগ্রেস ‘ নাম সিজ করেছিল নির্বাচন কমিশন। পক্ষান্তরে দুই শিবিরকেই পর্যাপ্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেন জাতীয় নির্বাচন কমিশন। এরপরই প্রতীকের মালিকানা নিয়ে দুই পক্ষই নিজেদের যুক্তি, সাংগঠনিক সমর্থনের তথ্য এবং একাধিক নথি জমা দিয়েছে। ৫ নভেম্বরের মধ্যে নিজেদের নথি জমা দেয় গণতান্ত্রিক তৃণমূল। অন্যদিকে, ১৫ নভেম্বরের মধ্যে নথি জমা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির।
আরও খবর
উল্লেখ্য, আগে গত ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, চার সপ্তাহের মধ্যে দুই পক্ষকে হলফনামা ও অতিরিক্ত নথি জমা দিতে হবে। এরপর নির্বাচন কমিশনকে তিন মাসের মধ্যে বিতর্কের নিষ্পত্তি করতে হবে। সেই নির্দেশ মেনেই এ বার শুনানির পথে কমিশন। এখন দেখার, দুই পক্ষের বক্তব্য ও জমা দেওয়া নথি খতিয়ে দেখে ঘাসফুল প্রতীক শেষ পর্যন্ত কার ঘরে যায়।


