মাতৃহারা হলেন সঙ্গীত পরিচালক জিৎ
মাতৃহারা হলেন সঙ্গীত পরিচালক জিৎ

মাতৃহারা হলেন সঙ্গীত পরিচালক জিৎ, নিজেই জানালেন দু:খের কথা

Bengal Liberty : মাতৃহারা হলেন সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলির মা। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। শুক্রবার সকাল ৯টা নাগাদ শেষ নি:শ্বাস ত্যাগ করেন জিতের মা মীনা গাঙ্গুলি। সোশ্যাল মিডিয়ায় নিজের মাকে হারানোর খবর নিজেই পোস্ট করেছেন এই সঙ্গীত শিল্পী।

মায়ের ছবি শেয়ার করে জিত লিখেছেন, ‘আমার মা মিসেস মীনা গঙ্গোপাধ্যায় শুক্রবার সকাল ৯টায় পরলোকগমন করেছেন। আমার পৃথিবীটা শূন্য হয়ে গেল। এই মুহূর্তে ব্যক্তিগতভাবে সবার সঙ্গে যোগাযোগ করতে পারছি না বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা সকলে তাঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা করবেন।’ মায়ের মৃত্যুর খবর শুনে তড়িঘড়ি মুম্বই থেকে ফিরছেন সঙ্গীত পরিচালক। রাতে কেওড়াতলা মহাশ্মশানে শেষ কৃত্য সম্পন্ন হয় জিতের মায়ের। উল্লেখ্য, গত জুলাই মাসে মায়ের জন্মদিনে পোস্ট করেছিলেন জিৎ গাঙ্গুলি। সেই পোস্ট সকলের মন ছুঁয়ে গিয়েছিল।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।