Los Angeles incident
Bengal Liberty Desk, ২৭ ডিসেম্বর, কলকাতা: গর্ভধারণের টেস্ট নেগেটিভ, জরায়ু ফাঁকা সব রিপোর্ট বলছিল কেবল সিস্ট সমস্যায় ভুগছেন (ovarian cyst) মহিলাটি। কিন্তু অপারেশনের দিন ধরা পড়ল সিস্টের মধ্যেই নিঃশব্দে বেড়ে উঠেছে এক শিশু! হ্যাঁ, ঠিকই পড়ছেন এইরকমই আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে লস অ্যাঞ্জেলেসে (Los Angeles incident) সুজে লোপেজ (Suze Lopez) নামের এক নারীর সঙ্গে। তিনি বুঝতেই পারেননি তিনি আসলে সত্যি গর্ভবতী। নিয়মিত ব্যথা ও অসুস্থতা ভেবে তিনি ধরে নিয়েছিলেন ওভারি সিস্টই বড় হচ্ছে। কিন্তু স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর সবাই হতবাক! তার শরীরে বেড়ে উঠছে একটি সুস্থ সন্তানের ভ্রূণ, তাও জরায়ুর বাইরে, ওভারি সিস্টের ভিতরে!
চিকিৎসা বিজ্ঞানে অত্যন্ত বিরল একটি ঘটনা (Los Angeles)
চিকিৎসকেরা জানান, জরায়ুর বাইরে গর্ভধারণ প্রায় অসম্ভব এবং এমতাবস্থায় শিশুকে পূর্ণ মেয়াদে নিয়ে যাওয়া চিকিৎসাবিজ্ঞানে অত্যন্ত বিরল। পরিসংখ্যান বলছে, এমন ঘটনা প্রতি ৩০,০০০ গর্ভধারণে একটিরও কম ঘটে। বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসার ঝুঁকির জন্য মা ও সন্তানের জীবন উভয়ই বিপন্ন হয়, কিন্তু সুজে ও তার শিশুর ক্ষেত্রে ঘটেছে এক ব্যতিক্রমী অলৌকিক ঘটনা।
অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় শিশুটি। নাম তার রিউ (Ryu)। বর্তমানে মা ও সন্তান দু’জনেই সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানা গিয়েছে। ডাক্তারেরা এই ঘটনাকে চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে গুরুত্বপূর্ণ বলে মানছেন। এ নিয়ে মেডিক্যাল জার্নালে গবেষণা প্রতিবেদন প্রকাশের পরিকল্পনাও চলছে।
সুজে এক সাক্ষাৎকারে খুব আবেগপ্রবণ হয়ে বলেন “ঈশ্বরের উপহার ছাড়া আর কিছুই নয়। রিউ আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।”
এই ঘটনা প্রমাণ করে জীবন পথ খুঁজে নেয়, কখনও কখনও সব নিয়মের বাইরে গিয়েও (Los Angeles incident) ।
