BLO Ashok Das suicide
যাদবপুর বিধানসভার ১১০ নম্বর পার্টের BLO শ্রী অশোক দাসের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য। পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা(Jadavpur BLO death) করেছেন। এই মৃত্যুর পিছনে ভোটার তালিকা সংশোধন (SIR) সংক্রান্ত কাজকে কেন্দ্র করে লাগাতার হুমকি ও ভয় দেখানোর অভিযোগ উঠে এসেছে।এই গুরুতর অভিযোগ সামনে এনেছেন বিজেপি নেতা সজল ঘোষ।
কেন আত্মহত্যা করলেন BLO ?
নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, স্থানীয় ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা ব্যানার্জি এবং AITC-এর BLA-2 রাজু বিশ্বাস ফোনে হুমকি দিতেন। এমনকি বলা হয়েছিল, রাস্তায় বেরোলে মৃত BLO-র(Jadavpur BLO death) স্ত্রী ও ছেলেকে আক্রমণ করা হবে ।
পরিবারের দাবি আরও ভয়াবহ
স্বামীর মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়া স্ত্রী অভিযোগ করেন – রাজু বিশ্বাসের লাগাতার হুমকির কারণেই তাঁর স্বামী(Jadavpur BLO death) চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এই বক্তব্য সামনে আসতেই রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ে।
সবচেয়ে বড় প্রশ্ন উঠছে SIR প্রক্রিয়া ঘিরে। সজল ঘোষের বক্তব্য অনুযায়ী, দেশের ১১টি রাজ্যে একই প্রক্রিয়া চললেও সেখানে কোথাও বিশৃঙ্খলা, ভয় বা মৃত্যুর খবর নেই। অথচ শুধুমাত্র পশ্চিমবঙ্গেই কেন বারবার হুমকি, চাপ এবং প্রাণহানির অভিযোগ উঠে আসছে? বিজেপির তরফে স্পষ্ট দাবি এই মৃত্যুর নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত হোক এবং অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
