Bomb Suspected
Bengal Liberty, ১৮ জানুয়ারী, কলকাতা:
দিল্লি থেকে বাগডোগরার (Delhi to Bagdogra) উদ্দেশ্যে রওনা দেওয়া ইন্ডিগো সংস্থার (Indigo) একটি যাত্রীবাহী বিমানে বোমাতঙ্ক (Bomb scare on flight) ছড়িয়ে পড়ায় রবিবার সকালে সেটিকে লখনউ বিমানবন্দরে (Lucknow Airport) জরুরি অবতরণ করানো হয়। বিমানে মোট ২৩৮ জন আরোহী ছিলেন বলে জানা গিয়েছে।

ঘটনার বৃত্তান্ত(Bomb Suspected)
পুলিশ ও বিমানবন্দর সূত্রে খবর, রবিবার সকালে দিল্লি থেকে ইন্ডিগোর 6E 6650 নম্বরের বিমানটি বাগডোগরার উদ্দেশে উড়ান শুরু করে। মাঝআকাশে বিমানের মধ্যে কর্তব্যরত এক বিমানসেবিকা একটি টিস্যু পেপার খুঁজে পান, যেখানে লেখা ছিল— ‘Bomb on board’ (বিমানে বোমা রয়েছে)। বিষয়টি নজরে আসতেই তিনি সঙ্গে সঙ্গে পাইলটকে জানান। কোনওরকম ঝুঁকি না নিয়ে পাইলট নিকটবর্তী লখনউ বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
জরুরি অবতরণ
লখনউ বিমানবন্দরে অবতরণের পর গোটা বিমানটি ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়। লখনউ বিমানবন্দরে বিমানটি যেখানে রাখা হয়েছে, সেখানে পৌঁছায় বোমা নিষ্ক্রিয়কারী দল ও সিআইএসএফ। যাত্রী ও বিমানকর্মীদেরও পরীক্ষা করা হয়। দীর্ঘ তল্লাশির পর বিমানের ভিতরে কোনও বিস্ফোরক মেলেনি। তবে এই ঘটনার জেরে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইন্ডিগো সংস্থার তরফে দেওয়া বিবৃতি
ইন্ডিগো সংস্থার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ৬ই ৬৬৫০ বিমানটিতে মাঝআকাশে বোমাতঙ্ক ছড়ায়। সেটি লখনউ বিমানবন্দরে জরুরি অবতরণ করে। প্রোটোকল মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। সংস্থার তরফে আরও জানানো হয়েছে, যাত্রীদের সমস্যা কমানোর সব রকম চেষ্টা করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, বিমানে মোট ২৩০ জন যাত্রী ছিলেন, যার মধ্যে আটটি শিশু। এ ছাড়াও দু’জন পাইলট ও ছ’জন বিমানকর্মী ছিলেন।

উল্লেখযোগ্যভাবে, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি (Siliguri) বরাবর জঙ্গি সংগঠনের সফট টার্গেট । যে কারণে এই চিকেনস নেকের (Chicken’s Neck) নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রক। উত্তর পূর্ব ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ বিমানবন্দর হল বাগডোগরা । প্রতিদিন সব মিলিয়ে ৩৩ জোড়া উড়ান এই বিমানবন্দর থেকে চলাচল করে । এবং হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। এমন একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের সঙ্গে যুক্ত উড়ানে বোমা হামলার হুমকি দেওয়ার ঘটনা অত্যন্ত গুরুতর বলে মনে করছে প্রশাসন। কে বা কোন যাত্রী এই ভুয়ো হুমকি দিয়েছে, তা শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

