Prashanta Barman
Bengal Desk , কলকাতা- সল্টলেকের স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যাকে (Goldsmith murder case) অপহরণ করে খুনের অভিযোগে রায়গঞ্জের বিডিও প্রশান্ত বর্মণকে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট(Supreme Court order)। সেই নির্দেশ অনুযায়ী ২৪ ঘন্টার মধ্যে বিডিও পদ থেকে বহাল করা হয় প্রশান্তকে। পরিবর্তে দায়িত্ব পায় সৌরভকান্তি মন্ডল। এতদিন তিনি ছিলেন রায়গঞ্জের যুগ্ম বিডিও।

আত্মগোপনে বিডিও (Goldsmith murder case)
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি এলাকা থেকে উদ্ধার হয় স্বর্ণকার স্বপন কামিল্যার দেহ (Goldsmith murder case)। পরিবারের অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই মামলাতেই নাম জড়ায় প্রশান্ত বর্মনের (Goldsmith murder case)। বিধাননগর পুলিশের দাবি, তিনিই এই খুনের (Goldsmith murder case) ঘটনায় মূল অভিযুক্ত। অভিযোগ সামনে আসার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।

প্রশান্তের জামিন বাতিল (Goldsmith murder case)
বিরোধীদের অভিযোগ, এত গুরুতর মামলায় নাম জড়ালেও রাজ্য সরকার প্রথমে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করেনি। পরে আদালতের হস্তক্ষেপে পরিস্থিতি বদলায়। প্রশান্ত (Goldsmith murder case) প্রথমে বারাসত আদালতে (Supreme Court order) আগাম জামিনের আবেদন করেন, যা মঞ্জুরও হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে(Supreme Court order )যায় বিধাননগর পুলিশ। হাই কোর্ট আগাম জামিন খারিজ করে (Goldsmith murder case) ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
তবে নির্দিষ্ট সময়সীমার মধ্যেও আত্মসমর্পণ না করায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রশান্ত সুপ্রিম কোর্টের(Supreme Court order) দ্বারস্থ হন। শেষ পর্যন্ত শীর্ষ আদালতের নির্দেশের পরেই তাঁকে বিডিও পদ থেকে সরানো হল।
