BJP West Bengal on Election
Bengal Lliberty Desk, ২০ জানুয়ারি, কলকাতা:
আর কিছুদিন পরই আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) দামামা বাজতে চলেছে। তার আগে ২৬- এর বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হতেই পশ্চিমবঙ্গে দলের সাংগঠনিক শক্তি বাড়াতে একের পর এক রণকৌশল বাঁধতে ব্যস্ত গেরুয়া শিবির। রাজ্য কমিটির নাম ঘোষণার পর এ বার সাতটি সাংগঠনিক মোর্চায় নতুন ইনচার্জ (Morcha Incharge) নিয়োগ করল বঙ্গের প্রধান বিরোধী দল। মঙ্গলবার রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) দলের বিভিন্ন মোর্চার দায়িত্বপ্রাপ্তদের (Morchas of the Bharatiya Janata party) তালিকা প্রকাশ করেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, ২০২৫–২৭ মেয়াদের জন্য এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। তার পাশাপাশি, মোর্চায় নতুন ইনচার্জ নিয়োগ করে স্পষ্ট বার্তা দিল গেরুয়া শিবির—ভোটের ময়দানে নামার আগে সংগঠনকে আর কোনওভাবেই ঢিলেমি দিতে রাজি নয় তারা।

দলীয় নেতৃত্বের দাবি, যুব থেকে মহিলা, কৃষক থেকে অনগ্রসর ও সংখ্যালঘু—প্রতিটি মোর্চায় অভিজ্ঞ ও সক্রিয় নেতৃত্বকে সামনে রেখে তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করাই এই রদবদলের মূল লক্ষ্য। বুথ স্তর থেকে জেলা পর্যন্ত কর্মীদের আরও সক্রিয় করতে এবং ভোটের আগে দলের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতেই মোর্চাগুলিকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে (BJP West Bengal on Election)।
কারা কোন মোর্চার দায়িত্বে? (BJP West Bengal on Election)
নতুন তালিকা অনুযায়ী,
যুব মোর্চার (Yuva Morcha) ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন সৌমিত্র খান (Soumitra Khan)।
মহিলা মোর্চার (Mahila Morcha) দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) হাতে।
কিষাণ মোর্চার (Kishan Morcha) ইনচার্জ করা হয়েছে বাপী গোস্বামীকে (Bapi Goswami)।
ওবিসি মোর্চার (OBC Morcha) ইনচার্জ হিসেবে নিযুক্ত হয়েছেন অজিত দাস (Ajit Das)।
এসসি (তফসিলি জাতি) মোর্চার ইনচার্জ হিসেবে থাকছেন জ্যোতির্ময় সিং মহাতো (Jyotirmoy Singh Mahato)।
এসটি (তফসিলি উপজাতি) মোর্চার দায়িত্ব পেলেন ক্ষুদিরাম টুডু (Khudiram Tudu)।
সংখ্যালঘু মোর্চার (Minority Morcha) দায়িত্বে আছেন অমিতাভ রায়কে (Amitava Roy)।
এই নিয়োগের মাধ্যমে বিধানসভা ভোটের অনেক আগেই সংগঠনকে ঢেলে সাজিয়ে ময়দানে নামার প্রস্তুতি শুরু করে দিল রাজ্য বিজেপি। এখন দেখার, এই সাংগঠনিক রদবদল ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলতে পারে।
