Antarctica hidden history
Bengal Liberty , ২০ জানুয়ারি , কলকাতা – অ্যান্টার্কটিকা (Antarctica hidden history) মানেই চোখের সামনে ভেসে ওঠে শুধু বরফের রাজ্য। মাইলের পর মাইল বিস্তৃত সাদা চাদর, যেখানে গাছপালা বা জলধারার কোনও অস্তিত্ব কল্পনাও করা যায় না। কিন্তু সেই ধারণাকেই কার্যত ভেঙে দিলেন বিজ্ঞানীরা(Antarctica hidden history) ।
সম্প্রতি ডারহাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক অ্যান্টার্কটিকার (Antarctica hidden history) বরফের চাদরের নিচে এমন এক ভূতাত্ত্বিক ইতিহাসের সন্ধান পেয়েছেন, যা বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। গবেষণায় উঠে এসেছে(Antarctica hidden history) —বরফের প্রায় ৩ হাজার ৯০০ থেকে ৪ হাজার ফুট নিচে এক সময় প্রবাহিত হত নদী, আর ছিল ঘন সবুজ জঙ্গল।

গবেষকদের আবিষ্কার(Antarctica hidden history)
গবেষকদের দাবি, প্রায় ৩ কোটি ৪০ লক্ষ বছর আগে অ্যান্টার্কটিকার(Antarctica hidden history) এই অংশ ছিল সম্পূর্ণ আলাদা পরিবেশের। তখন সেখানে নদী বইত, চারপাশে বিস্তৃত ছিল বনভূমি। পরে গন্ডোয়ানা ল্যান্ড ভেঙে যাওয়ার পর ভূখণ্ডটি ধীরে ধীরে দক্ষিণে সরে এসে অ্যান্টার্কটিকার(Antarctica hidden history) অংশ হয়ে ওঠে।
প্রায় ২ কোটি বছর আগে থেকে ওই অঞ্চলে হিমবাহের (Antarctica hidden history) বরফ জমতে শুরু করে, সময়ের সঙ্গে সঙ্গে বরফের স্তর আরও পুরু হতে থাকে এবং নদী ও জঙ্গল সম্পূর্ণভাবে বরফের নিচে চাপা পড়ে যায়। তবে আশ্চর্যের বিষয়, এত বছর পেরিয়ে গেলেও বরফের নিচে চাপা পড়া সেই প্রাকৃতিক কাঠামোর চিহ্ন মুছে যায়নি।

অ্যান্টার্কটিকার অজানা তথ্য(Antarctica hidden history)
কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ এবং গবেষণার মাধ্যমেই এই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, এই আবিষ্কার পূর্ব অ্যান্টার্কটিকার(Antarctica hidden history) বরফের চাদরের গঠন ও ইতিহাস বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষত বিশ্বের বিভিন্ন বিজ্ঞানভিত্তিক পত্রপত্রিকায় এই গবেষণার ফল প্রকাশিত হওয়ার পর থেকেই তা আন্তর্জাতিক স্তরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। এবং বরফের নিচে লুকিয়ে থাকা অ্যান্টার্কটিকার(Antarctica hidden history) এই হারিয়ে যাওয়া অতীত নতুন করে ভাবাচ্ছে গোটা বিশ্বকে।
