BJP Youngest National President
Bengal Liberty Desk, ২০ জানুয়ারি, কলকাতা: বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন বিহারের মন্ত্রী নীতীন নবীন (Nitin Nabin)। সোমবার আনুষ্ঠানিকভাবে জয় ঘোষণা হয় তাঁর। মাত্র ৪৫ বছর বয়সে দলের সর্বোচ্চ সাংগঠনিক পদে পৌঁছে নীতীন নবীন এখন বিজেপির সর্বকনিষ্ঠ সর্বভারতীয় সভাপতি (BJP Youngest President Nitin Nabin)। মঙ্গলবার, ২০ জানুয়ারি থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। দিল্লির বিজেপি সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উপস্থিতিতে শপথ নেবেন তিনি (BJP Youngest National President)।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নীতীনের (BJP Youngest National President)
দলীয় সূত্রে জানা গেছে, নীতীন নবীনের কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় সোমবার সহজেই এই গুরুত্বপূর্ণ পদে জয়ী হন তিনি। সূত্রের খবর, দেশের ৩৬টি রাজ্যের মধ্যে ৩০ জন নির্বাচিত রাজ্য সভাপতি (State President) নীতীনের নামেই সমর্থন জানান। তাঁর পক্ষে মোট ৩৭টি মনোনয়ন জমা পড়ে এবং সবকটিকেই বৈধ বলে ঘোষণা করা হয়। মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পরই নিশ্চিত হয়— নীতীন নবীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকালে দিল্লির বিজেপি সদর দফতরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন নীতীন নবীন। শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব।

নাড্ডার পর দায়িত্ব নীতীনের কাঁধে (BJP Youngest National President)
দীর্ঘ কয়েক বছর বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন জেপি নাড্ডা (JP Nadda)। তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই গত ডিসেম্বর মাসে নীতীন নবীনকে দলের কার্যনির্বাহী সভাপতি (Executive President) করা হয়েছিল। সেই সময় থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয় যে তিনিই হতে চলেছেন পরবর্তী সর্বভারতীয় সভাপতি। শেষ পর্যন্ত সেই জল্পনাই বাস্তব হল। দলীয় সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই নীতীনের নাম সুপারিশ করেন দলকে নেতৃত্ব দেওয়ার জন্য।
উল্লেখ্য, বিহারের রাজনীতিতে নীতীন নবীনের অবস্থান যথেষ্ট মজবুত। নীতীশ কুমারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। সাম্প্রতিক বিহার বিধানসভা নির্বাচনে পটনার বাঁকিপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আরজেডি নেত্রী রেখা কুমারীকে (RJD leader Rekha Kumari) ৫১ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন নীতীন নবীন। বর্তমানে তিনি বিহারের ক্যাবিনেট মন্ত্রী (Cabinet Minister of Bihar) হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন।
