Saraswati Puja 2026
Bengal Lliberty Desk, ২১ জানুয়ারি, কলকাতা: হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। তারপর রাত পেরোলেই বসন্ত পঞ্চমী (Saraswati Puja 2026)। বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম প্রধান উৎসব সরস্বতী পুজো (Saraswati Puja 2026)। ২৩শে জানুয়ারি, আগামীকাল, শুক্রবার বিদ্যা ও শিল্পের দেবী সরস্বতীর বন্দনায় মেতে উঠবে আপামর বাঙালি (Saraswati Puja 2026)। এই বিশেষ দিনে ভক্তরা বাগদেবীর আরাধনা করে জ্ঞান ও বিদ্যার আশীর্বাদ কামনা করেন (Saraswati Puja 2026)।
শাস্ত্রীয় বিধান এবং পঞ্জিকা অনুসারে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে(Saraswati Puja 2026) এই পুজো আয়োজিত হয়। এই তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী (Saraswati Puja 2026) নামেও পরিচিত। উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশে এই উৎসব ঘিরে বিশেষ উদ্দীপনা দেখা যায় (Saraswati Puja 2026)।
তিথি ও পুজোর শুভ সময় (Saraswati Puja 2026):
বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী ২০২৬ সালের সরস্বতী পুজোর নির্ঘণ্ট দেখে নিন (Saraswati Puja 2026)-
- পঞ্চমী তিথি শুরু: ২২শে জানুয়ারি, বৃহস্পতিবার মধ্যরাত ০২:২৮ মিনিটে।
- পঞ্চমী তিথি শেষ: ২৩শে জানুয়ারি, শুক্রবার মধ্যরাত ০১:৪৬ মিনিটে।
শুভ পুজোর মুহূর্ত: ২৩শে জানুয়ারি, শুক্রবার সকাল ০৭:১৫ মিনিট থেকে দুপুর ১২:৫০ মিনিটের মধ্যে পুজো সম্পন্ন করা সবচেয়ে শুভ। এই সময়ের মধ্যেই অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান এবং বাড়িতে পুষ্পাঞ্জলি ও পুজো সম্পন্ন করা হবে (Saraswati Puja 2026)।
উৎসবের তাৎপর্য ও রীতিনীতি (Saraswati Puja 2026)-

জ্ঞানের আরাধনা: সরস্বতী পুজো মূলত ছাত্র-ছাত্রীদের কাছে অত্যন্ত স্পেশাল। এদিন সকালে উপোস থেকে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেওয়া হয় এবং জ্ঞান, বুদ্ধি ও শিল্পের প্রার্থনা করা হয় (Saraswati Puja 2026)।
হাতেখড়ি: এই দিনটিতে শিশুদের প্রথম অক্ষর জ্ঞান বা ‘হাতেখড়ি’ দেওয়ার প্রথা প্রচলিত। বিশ্বাস করা হয়, সরস্বতী পুজোর দিন পড়াশোনা শুরু করলে দেবীর আশীর্বাদ (Saraswati Puja 2026) পাওয়া যায়।
বসন্তের আগমনী: বসন্ত পঞ্চমী উৎসব শীতের শেষ এবং বসন্তের শুরুর ইঙ্গিত দেয়। এই দিনে প্রকৃতি নতুন রূপ নেয় এবং চারপাশে হলুদ রঙের (Saraswati Puja 2026) ছোঁয়া দেখা যায়।
পোশাক ও উপকরণ: পুজোর দিনে হলুদ বা সাদা রঙের পোশাক পরার রীতি প্রচলিত। দেবীর আরাধনায় অভ্র, আবির, আমের মুকুল, যবের শীষ, দোয়াত-কলম ইত্যাদি উপকরণ ব্যবহার করা হয়।
