US withdraws From the WHO
Bengal Lliberty Desk, ২৩ জানুয়ারি: আগেই ঘোষিত ছিল। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গতকাল, বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে নিজেদের প্রত্যাহার করে নিল আমেরিকা (US withdraws From the WHO)। ব্লুমবার্গের (Bloomberg) তথ্য অনুযায়ী, হু-কে সমস্ত ধরনের আর্থিক অনুদান দেওয়া বন্ধ করেছে মার্কিন স্বাস্থ্য দফতর (US Department of Health)। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা হু-র দফতরগুলি থেকে মার্কিন আধিকারিকদেরও দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে (US withdraws From the WHO)।
হু থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কারণ (US withdraws From the WHO)
হোয়াইট হাউসের (White House) অভিযোগ, রাষ্ট্রপুঞ্জের আওতাধীন এই সংস্থা কোভিড (Covid) অতিমারির সময় যথাযথ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে (US withdraws From the WHO)। আমেরিকার দাবি, হু অন্য দেশের দ্বারা রাজনৈতিকভাবে নির্দিষ্ট কয়েকটি দেশের প্রভাবাধীন হয়ে পড়েছে, যার ফলে ওই সংস্থায় দীর্ঘ দিন ধরে কোনও সংস্কার হয়নি বলে দাবি করা হয়েছে (US withdraws From the WHO)। এই অভিযোগের ভিত্তিতেই ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে বসার পর ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) হু থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশনামায় স্বাক্ষর করেছিলেন (US withdraws From the WHO)। তার ঠিক এক বছর পর সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হল।
আমেরিকার বকেয়া টাকা (US withdraws From the WHO)
তবে এই সিদ্ধান্ত ঘিরে আর্থিক বিতর্কও সামনে এসেছে। আমেরিকার কাছ থেকে এখনও হু-র প্রাপ্য বকেয়া রয়েছে প্রায় ২৬ কোটি ডলার (US withdraws From the WHO), যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ২৪০০ কোটি টাকা (US withdraws From the WHO)। হু-র নিয়ম অনুযায়ী, কোনও দেশ যদি সদস্যপদ ত্যাগ করতে চায়, তবে অন্তত এক বছর আগে নোটিস দিতে হয় এবং সমস্ত বকেয়া অর্থ মিটিয়েই সংস্থা ছাড়তে হয় (US withdraws From the WHO)। যদিও আমেরিকা এই নিয়ম মানতে অস্বীকার করেছে।
উল্লেখযোগ্য ভাবে, ব্লুমবার্গের পরিসংখ্যান বলছে, ২০২২ থেকে ২০২৩—এই সময়কালে হু-কে (US withdraws From the WHO) সবচেয়ে বেশি আর্থিক অনুদান দিয়েছিল আমেরিকাই। বিশ্বের নানা প্রান্তে রোগ নির্ণয়, সংক্রামক রোগ নির্মূল, টিকাকরণ, মাতৃ ও শিশু স্বাস্থ্য রক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এই আন্তর্জাতিক সংস্থা (US withdraws From the WHO)। বিশেষজ্ঞদের আশঙ্কা, আমেরিকার সরে যাওয়ায় হু-র বহু কর্মসূচি প্রভাবিত হতে পারে। বিশেষ করে পোলিও নির্মূলকরণ, প্রসূতি স্বাস্থ্য পরিষেবা এবং শিশুদের পুষ্টি সংক্রান্ত প্রকল্পগুলি ব্যাহত হওয়ার আশঙ্কা প্রবল (US withdraws From the WHO)।
