WB Board Admit Card Issue
Bengal Lliberty Desk, ২৪ জানুয়ারি, কলকাতা: মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে রাজ্য সরকারের তরফে বড় স্বস্তির খবর পেল পরীক্ষার্থী ও অভিভাবকেরা (WB Board Admit Card Issue)। বিদ্যালয়ের গাফিলতির কারণে যেসব যোগ্য ছাত্রছাত্রী এখনও ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড (WB Board Admit Card Issue) পায়নি, তাঁদের জন্য শেষবারের মতো সুযোগ দিচ্ছে রাজ্য সরকার ও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।(West Bengal Education Department)
সোশ্যাল মিডিয়ার পোস্ট শিক্ষামন্ত্রীর (WB Board Admit Card Issue)

আজ, শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় শিক্ষামন্ত্রী একটি পোষ্ট (WB Board Admit Card Issue) করেন। সেখানে ব্রাত্য বসু জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোনও পরীক্ষার্থী যাতে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত (WB Board Admit Card Issue)। তাঁর কথায়, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। শিক্ষামন্ত্রী জানিয়েছেন (WB Board Admit Card Issue), আগামী ২৭ জানুয়ারি দুপুর ১২টা থেকে ২৮ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত অনলাইন এনরোলমেন্ট পোর্টাল (WB Board Admit Card Issue) ফের খোলা থাকবে। এই সময়ের মধ্যেই বিদ্যালয়গুলিকে যাবতীয় ত্রুটি সংশোধন করে যোগ্য পরীক্ষার্থীদের নাম নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে (WB Board Admit Card Issue)। বিশেষ করে যাঁরা স্কুল কর্তৃপক্ষের ভুলের কারণে এতদিন অ্যাডমিট কার্ড পাননি, তাঁরাই এই সুযোগ পাবেন। শিক্ষামন্ত্রী (WB Board Admit Card Issue) আরও স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে যাতে বিদ্যালয় স্তরে এমন গাফিলতি আর না ঘটে, তার জন্য কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রছাত্রীদের জীবন ও পরীক্ষার সঙ্গে আপস করা হবে না বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি (West Bengal Madhyamik admit card news)।
স্কুলের গাফিলতি (WB Board Admit Card Issue)!
উল্লেখ্য, মধ্যশিক্ষা পর্ষদের দাবি অনুযায়ী ২০ জানুয়ারির মধ্যেই অধিকাংশ স্কুলে অ্যাডমিট কার্ড বিতরণ সম্পূর্ণ হয়েছে (WB Board Admit Card Issue)। তবুও কিছু পরীক্ষার্থীর নাম বাদ পড়ার অভিযোগ সামনে আসতেই দ্রুত পদক্ষেপ করে রাজ্য সরকার (WB Board Admit Card Issue)। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা, চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৪৫ মিনিটে, শেষ হবে দুপুর ২টোয়। প্রথম ১৫ মিনিট পরীক্ষার্থীরা শুধু প্রশ্নপত্র পড়ার সময় পাবেন (WB Board Admit Card Issue)।
কবে থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (WB Board Admit Card Issue)?
- ২ ফেব্রুয়ারি (সোমবার): প্রথম ভাষা
- ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার): দ্বিতীয় ভাষা
- ৪ ফেব্রুয়ারি (বুধবার): ভূগোল
- ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): ইতিহাস
- ৭ ফেব্রুয়ারি (শনিবার): অঙ্ক
- ৯ ফেব্রুয়ারি (সোমবার): ভৌত বিজ্ঞান
- ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার): জীবন বিজ্ঞান
- ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): ঐচ্ছিক বিষয়
পরীক্ষার আর বেশি দেরি নেই। তাই এই দু’দিনের সুযোগই শেষ ভরসা বহু পরীক্ষার্থীর (WB Board Admit Card Issue) কাছে। এখন নজর স্কুলগুলির তৎপরতার দিকে কারণ একটি ভুল যেন কোনও পড়ুয়ার বছর নষ্ট না হয়, সেটাই চাইছে সবাই (WB Board Admit Card Issue)।


