samik-bhattacharyaon-sc-wb-da-verdict
Bengal Liberty Desk, ৫ ফেব্রুয়ারি: নির্বাচনের আগে DA মামলায় বড় ধাক্কা রাজ্যের (Samik Bhattacharyaon SC WB DA Verdict)। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দায়ের করা মহার্ঘ ভাতা (DA) সংক্রান্ত মামলার আজ, বৃহস্পতিবার রায় ঘোষণা হল সুপ্রিম কোর্টে। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলার শুনানিতে পুরনো রায়ই বহাল রইল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত স্পষ্ট জানায়, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। আগামী ৩১ মার্চের মধ্যে এই নির্দেশ মানতে হবে।
বিরোধী শিবির (BJP) এই রায়কে রাজ্য সরকারের বিরুদ্ধে বড় ধাক্কা বলেই ব্যাখ্যা করছে। এক এক করে বিরোধী দলের নেতারা শাসক দলের বিরুদ্ধে তোপ দেগেছেন এই রায় প্রসঙ্গে।

শমীক ভট্টাচার্যের বক্তব্য (Samik Bhattacharyaon SC WB DA Verdict)
সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে তৃণমূল-কংগ্রেসের (TMC) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য (Samik Bhattacharyaon SC WB DA Verdict)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করে চলেছে। শমীকের কটাক্ষ, “এই সরকার খেলা-মেলা-উৎসবের সরকার, দান-খয়রাতির সরকার, দেউলিয়া সরকার।”
এখানেই থামেননি বিজেপি নেতা। আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, “এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার বলে কার্যত কিছু নেই। যা আছে, তা হল জীবন্ত ফসিলস।” বিজেপির রাজ্য সভাপতির দাবি, বর্তমান সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব হওয়া উচিত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবিলম্বে বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। ভবিষ্যতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য যে বাড়তি ব্যবস্থা নেওয়া হবে, তা নতুন সরকার গঠন হওয়ার পর করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

পাশাপাশি শমীক ভট্টাচার্য(Samik Bhattacharyaon SC WB DA Verdict) আশ্বাস দেন, আগামী দিনে বিজেপি ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা পাবেন। এই রায়কে ভবিষ্যৎ পরিবর্তনের দিশা হিসেবেও দেখছেন তিনি।
সাংসদ শমীক ভট্টাচার্য(Samik Bhattacharyaon SC WB DA Verdict) তাঁর বক্তব্য ট্যুইট করে লেখেন, সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে-ডিএ কোনও অনুদান নয়, এটি রাজ্য সরকারি কর্মচারীদের আইনসিদ্ধ ও ন্যায্য অধিকার। এতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অবস্থান নিয়ে আসছিলেন, এই রায়ে তা ভুল প্রমাণিত হয়েছে বলেই দাবি তাঁর।
এক্স হ্যান্ডলে পোস্ট শমীকের (Samik Bhattacharyaon SC WB DA Verdict)
নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে শমীক ভট্টাচার্য বলেন, “দীর্ঘ লড়াই ও প্রতীক্ষার পর রাজ্য সরকারি কর্মচারীরা অবশেষে তাঁদের প্রাপ্য মহার্ঘ ভাতা পেতে চলেছেন। এই রায়কে তিনি রাজ্য সরকারি কর্মচারীদের ঐক্যবদ্ধ, আপোষহীন সংগ্রামের জয় বলে অভিহিত করেন এবং সকল কর্মচারীদের অভিনন্দন জানান।”

