west bengal DA controversy
west bengal DA controversy

(West Bengal DA Controversy) : ডিএ সাবজুডিয়াস নয়, মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর কোর্ট কন্টেম্পট হলে কর্মীদের পাশে থাকার বার্তা বিরোধী দলনেতার

Bengal Liberty Desk:

খেলা – মেলায় (West Bengal DA Controversy) খরচ করতে সিদ্ধহস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু সেই টাকা যদি সরকারি কর্মীদের ডিএ মেটানোর জন্য দিতে বলা হয়। তাতেই রে রে করে তেড়ে আসেন মুখ্যমন্ত্রী। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের চূড়ান্ত নির্দেশের পরেও সরকারের গড়িমসিতে আশঙ্কা প্রকাশ করছেন সরকারি কর্মচারীদের একাংশ(West Bengal DA Controversy)।

তাঁদের আশঙ্কা, এবারও মুখ্যমন্ত্রী সুপ্রিমের বেঁধে দেওয়া সময় ২৫ শতাংশ ডিএ দেবে না। যদিও এ প্রসঙ্গে বিরোধী দলনেতার আশ্বাস বাণী। তিনি বলেন, সরকারি কর্মীদের পাশে তিনি আছেন।

সরকারকে কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর (West Bengal DA Controversy)

সম্প্রতি, মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে বলেছেন ডিএ সাব জুডিয়াস বিষয়। তাতেই শুভেন্দু অধিকারী জানান, ডিএ কোনও সাব জুডিয়াস বিষয় নয়। ডিএ নিয়ে স্যাট থেকে শুরু করে সুপ্রিম কোর্টের দ্বিতীয়বার ফাইনাল জাজমেন্ট দিয়েছে। ডিএ কর্মচারীদের মৌলিক অধিকার। সুপ্রিম কোর্টের নির্দেশ সবাই মেনে চলতে বাধ্য।

 

মমতা বন্দোপাধ্যায়কে হুঁশিয়ারি শুভেন্দুর। তিনি বলেন, ‘৬ মার্চের মধ্যে ২৫ শতাংশ ডিএ দিতে হবে রাজ্যকে। রাজ্য সরকার বাধ্য। বাকিটা ক্লিয়ার করার জন্য কমিটি গঠন হয়েছে। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বিশ্বাস করে না। তাই রাজ্য সরকারের কোনও প্রতিনিধি নেই ওই কমিটিতে।’

কর্মচারীদের পাশে থাকার আশ্বাস বিজেপির (West Bengal DA Controversy)

বিরোধী দলনেতা আরও বলেন, ‘কর্মীরা লড়াই করছেন। মার্চের মধ্যে যদি টাকা না দেয়। আইনি ব্যস্থার সুযোগ রয়েছে। বিজেপি আছে সব সময়। লিগ্যাল সাপোর্ট আমরা দেবো।’

ডিএ দিতে এত অনিহা থাকলেও লক্ষ্মীর ভান্ডারে উদার হস্তে দান করছেন কোটি কোটি টাকা। যদিওবা বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডারে মহিলাদের জন্য ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

এ প্রসঙ্গে শুভেন্দু জানান, সংকল্পপত্রে পরিষ্কারভাবে জানতে পারবেন। বাংলার ২৯৪টি আসনে সব প্রমিনেন্ট প্রেসে বক্স রাখা আছে। সামাজিক কর্মসূচি চালু হয়েছে। হরিয়ানায় যে ভোট হয়েছে। বিজেপি যা বলেছে সব জায়গায় বিজেপি তা করে দেখিয়েছে।

অন্যদিকে, বিজেপি সরকার আসলে বাংলায় আয়ুষ্মান প্রকল্প আসবে বলে আশ্বাস দিলেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, ওড়িশায় আগে করতে দেওয়া হয়নি। কিন্তু এখন সেখানে আয়ুষ্মান প্রকল্প চালু হয়ে দিয়েছে। দিল্লিতে আগে এই প্রকল্প চালু করতে বাধা দেওয়া হয়েছিল। তাও সম্পন্ন হয়েছে। এখন শুধু বাকি বাংলা। বিজেপি আসলে এখানেও আপনারা আয়ুষ্মানের সুবিধা পাবেন।

বিজেপির সংকল্প পত্রে এমন অনেক কিছুই থাকবে। বিজেপি কিছু করবে না। সাধারণ মানুষের মতামত নিয়েই তৈরি হবে সংকল্প পত্র।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury