Bengali Worker Murdered in Pune
আনন্দপুরের ঘটনায় দেখা নেই মুখ্যমন্ত্রীর (Bengali Worker Murdered in Pune)

Bengal Liberty, Kolkata: বাংলা ভাষায় কথা বললেই আক্রমণ। তার জেরেই কুপিয়ে খুন পুরুলিয়ার সুখেন মাহাতোকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন তথ্যই তাঁর এক্স হ্যান্ডেলে পোস্টও করেন। আজ সেই পুরুলিয়ায় ওই শ্রমিকের বাড়িও যাবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়(Bengali Worker Murdered in Pune)।
কিন্তু প্রশ্ন একটাই, মহারাষ্ট্র তো দূর কি বাত। ভবানীপুর থেকে মাত্র ১০ কিলোমিটার দূর, আনন্দপুরে দগ্ধে ঝলসে মৃত্যু হওয়া মানুষগুলোর পাশে কি ছিলেন মুখ্যমন্ত্রী? তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস বাণী দিয়েছিলেন দরদী মুখ্যমন্ত্রী? সেই মানুষগুলোর জন্য একটি শব্দও কী খরচ করেছেন তিনি?
বিরোধীদের অভিযোগ (Bengali Worker Murdered in Pune)
মহারাষ্ট্রের পুনেতে পুরুলিয়ার বন্দোয়ানের বাসিন্দা সুখেন মাহাতো কাজ করতেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করছেন। কিন্তু যে ২৭ জনের কঙ্কাল সার দেহাংশ পাওয়া গেল আনন্দপুরের নাজিরাবাদে। সেই অভিশপ্ত রাতে ওই মানুষগুলোর পরিবার হাহাকার করেছে নাজিরাবাদে ঘটনাস্থলে। সেখানে কেন মানবিক মুখ্যমন্ত্রী গেলেন না?
তাঁর বোধোদয় হয়েছিল ৩২ ঘন্টা পর? তারজন্যই কী ৩২ ঘন্টা পর ঘটনাস্থলে দেখা পাওয়া গিয়েছিল দমকল মন্ত্রী সুজিত বসুর? প্রশ্ন বিস্তর।
১৩ বছরের মেয়েকেই উত্তরসূরী হিসেবে বেছে নিলেন কিম #bengalliberty #KimJongUn #northkorea @narendramodi pic.twitter.com/4cgv8cbgnh
— Bengal Liberty (@bengalliberty1) February 13, 2026
জানা গিয়েছে, সুখেন মাহাতো দীর্ঘ কয়েক বছর ধরে তিনি মহারাষ্ট্রের পুনেতে শ্রমিকের কাজ করতেন (Bengali Worker Murdered in Pune)। সেখানেই কেউ বা কারা তাকে কুপিয়ে মারে। কিন্তু সেটা কী আদৌ বাংলা ভাষা বলার অপরাধে নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও ষড়যন্ত্র?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খুনে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন। কিন্তু যে শ্রমিকদের তাঁর শহরের ২৫ জানুয়ারির রাতে দগ্ধ, ঝলসে মৃত্যু হল। তাঁদের খুনিদের শাস্তি আদৌ কি দিতে পারবেন পুলিশ মন্ত্রী?


